মিথ্যা কথা ছড়ায় সোশ্যাল মিডিয়া, ইলন মাস্কের টুইটার কেনা নিয়ে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইলন মাস্ক এমন একটি জিনিস কিনেছেন যা বিশ্বব্যাপী মিথ্যা ছড়ায়
ইলন মাস্কের টুইটার কেনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইলন মাস্ক এমন একটি জিনিস কিনেছেন, যা সারা বিশ্বব্যাপী মিথ্যা কথা বলেন। মিথ্যা খবর ছড়ায় বলেও তিনি অভিযোগ করেছেন। শুক্রবার তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইলন মাস্কের টুইটার কেনা নিয়ে নীরবতা ভাঙেন।

কী বললেন জো বাইডেন
শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিক সম্মেলন করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোশ্যাল মিডিয়ায় ঘৃণাসূচক মন্তব্য ও ভুল তথ্য ছড়ানোর বিরোধিতা করেছেন। তিনি মনে করেন, ফেসবুক থেকে টুইটার যে কোনও সোশ্যাল মিডিয়াতে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে টুইটার কেনার পর থেকেই ইলন মাস্ক বার বার বাগ স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন।

বাগ স্বাধীনতার পক্ষে সওয়াল ইলন মাস্কের
টুইটার কেনার পর থেকে মাস্ক জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় বাগ স্বাধীনতার পক্ষে থাকবে। পাশাপাশি তিনি মন্তব্য করেছেন, টুইটারকে তিনি ডিজিট্যাল টাউনের অনুরূপ তৈরি করবেন। এপ্রিল মাসে ইলন মাস্ক টুইটার কেনার ইচ্ছা প্রকাশ করেন। তারপর থেকে দীর্ঘ টানা পোড়েন চলে। মাঝে ইলন মাস্ক টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসেন। টুইটার ইলন মাস্কের বিরুদ্ধে চুক্তি ভাঙার অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়। আদালত থেকেই নিজেদের মধ্যে সমস্যা মেটানোর আবেদন করা হয়। তা না হলে পরবর্তী শুনানি নভেম্বরে স্থির হয়। তার আগেই ২৭ অক্টোবর টুইটার কেনার চুক্তি চূড়ান্ত হয়।

টুইটারে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা
ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে প্রবল মানসিক চাপে কর্মীরা। ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে টুইটার কেনন ইলন মাস্ক। টুইটার কেনার পরেই সিইও পরাগ আগরওয়াল সহ সংস্থার একাধিক শীর্ষস্থানীয় আধিকারিককে বরখাস্ত করা হয়। টুইটার কেনার আগে ইলন মাস্ক জানিয়েছিলেন, তিনি ৭৫ শতাংশ কর্মীকে বরখাস্ত করবেন। টুইটার অভ্যন্তরের খবর, ইলনমাস্ক কমপক্ষে ৫০ শতাংশ কর্মীকে বরখাস্ত করতে চলেছেন।

বিশ্বজুড়ে বন্ধ টুইটারের দফতর
আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে ইমেল মারফৎ টুইটার জানিয়েছে, সাময়িকভাবে বিশ্বজুড়ে সংস্থার সমস্ত দফতর সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুইটারকে পুনর্গঠন করা হবে। ইতিমধ্যে টুইটারের তরফে কর্মীদের বরখাস্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। টুইটারের তরফে জানানো হয়েছে, ইমেলের মাধ্যমে পরবর্তী নির্দেশ কর্মীদের পাঠানো গ্রাহক। টুইটার কর্মীরা সংস্থার গ্রাহকদের তথ্য দেখতে পেতেন। তা ইলন মাস্ক মালিকানা পাওয়ার পর সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ইলন মাস্কের গণছাঁটাইয়ের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছেন টুইটারের কর্মীরা।












Click it and Unblock the Notifications