জো বাইডেনের দলে ইন্দো-মার্কিনি বেদান্ত প্যাটেল, পেলেন বড় দায়িত্ব
জো বাইডেনের দলে ইন্দো-মার্কিনি বেদান্ত প্যাটেল, পেলেন বড় দায়িত্ব
আমেরিকা নির্বাচনে জয়ী জো বাইডেনের দলে অন্তর্ভূক্ত হলেন ইন্দো-মার্কিনি বেদান্ত প্যাটেল। তাঁকে হোয়াইট হাউসের অ্যাসিসেট্যান্ট প্রেস সেক্রেটারি করা হয়েছে। একই সঙ্গে হোয়াইট হাউস কমিউনিকেশন ও প্রেস স্টাফের অতিরিক্ত সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে।

বর্তমানে বাইডেন ইনাগুরাল কমিটির মুখপাত্র হিসেবে নিযুক্ত রয়েছেন বেদান্ত প্যাটেল। একই সঙ্গে জো বাইডেনের প্রচার কমিটিতে রিজিওনাম কমিউনিকেশন ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন এই ইন্দো-মর্কিনি। নিভাদা ও পশ্চিমের রাজ্যগুলির দায়িত্ব ছিল বেদান্তের ঘাড়ে। সূত্রের খবর, তাঁর কাজে সন্তুষ্ট হয়েছেন জো বাইডেন। বেদান্ত অচিরেই ভাবি মার্কিন রাষ্ট্রপতির বিশ্বাসভাজন হয়ে গিয়েছেন বলেও খবর।
এর আগে ইন্দো-মার্কিনি কংগ্রেসওমেন প্রমীলা জয়পালের কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বেদান্ত প্যাটেল। ডেমোক্রাটিক ন্যাশনাল কমিটির ওয়েস্টার্ন রিজিওনাল প্রেস সেক্রেটারির দায়িত্বও পালন করেছেন এই ইন্দো-মার্কিনি। কংগ্রেসমেন মাইক হোন্ডার কমিউনিকেশন ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন বেদান্ত।
গুজরাত-জাত বেদান্ত প্যাটেলের বেড়ে ওঠা আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়া ও ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা থেকে গ্রাডুয়েট বেদান্ত তৃতীয় ভারতীয় হিসেবে হোয়াইট হাউসের প্রেস শপে জায়গা পেতে চলেছেন। ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রিয়া সিং এবং ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত রাজ শাহ হোয়াইট হাউসের কমিউনিকেশন বিভাগে কাজ করেছেন।












Click it and Unblock the Notifications