এক ইঞ্চি জমি ছাড়বে না ডেমোক্র্যাটরা, ট্রাম্প বেচাল করলেই তৈরি রয়েছে বাইডেনের লিগাল টিম
এক ইঞ্চি জমি ছাড়বে না ডেমোক্র্যাটরা, ট্রাম্প বেচাল করলেই তৈরি রয়েছে বাইডেনের লিগাল টিম
কোনও রকম বেচাল আর সহ্য করা হবে না। ট্রাম্পের সব ফন্দি নস্যাৎ করতে আগেই প্রস্তুতি সেরে রেখেছেন ডোমোক্র্যাটরা। বাইডেনের লিগাল টিম সব দিকে কড়া নজর রাখছে। হেরে যাচ্ছেন ভেবে ট্রাম্প যদি কোনও রকম বেচাল করার চেষ্টা করেন সঙ্গে সঙ্গে তাহলে পদক্ষেপ করবে বাইডেনের লিগাল টিম। তীক্ষ্ম দৃষ্টি রেখে চলেছে তারা।

ভোটিং বন্ধের চেষ্টা
হেরে যাচ্ছেন আঁচ করে ভোট কাউন্টিং বন্ধ করার জন্য আদালতে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প। এমন আশঙ্কা করে আগে থেকেই প্রস্তুতি সেরে রেখেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তিনি লিগাল টিম তৈরি করে রেখেছেন। ট্রাম্প ভোট কাউন্টিং বন্ধ করার জন্য আদালতে গেলেই ঝাঁপিয়ে পড়বে বাইডেনের লিগাল টিম।

ট্রাম্পের ভোটিং বন্ধের কৌশন
এখনও একাধিক জায়গায় বাইডেনের থেকে পিছিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কাজেই ভোট কাউন্টিংয়ের কারচুপির অভিযোগ তুলেতে পারেন ট্রাম্প। ভোিটং পক্রিয়া বন্ধ করার জন্য আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি। ট্রাম্পের সেই প্রচেষ্টা ব্যর্থ করতে আগেই ঘুঁটি সাজিয়ে রেখেছেন বাইডেন। কোনও দিকেই প্রস্তুতিকে কোনও খামতি রাখেননি তিনি।

হাড্ডাহাড্ডি লড়াই
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাইডেন ও ট্রাম্পের মধ্যে। ইলেক্টরাল ভোটে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। হোয়াইট হাউসের দখল পেেত গেলে ২৭০টি আসন পেতে হবে ট্রাম্প অথবা বাইডেনকে। ইতিমধ্যেই বেশ কয়েকটি স্টেটে জিতে গিয়েছেন ট্রাম্প। বাইডেনও পিছিয়ে নেই।

দ্রুত এগোচ্ছেন বাইডেন
ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ইলিনয়েস বাইডেনের দখলে রেখেছে বাইডেনরা। অন্যদিকে ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউ ইয়র্কও ডেমোক্র্যাটদের দখলে। ট্রাম্পের দখলে মিসিসিপি, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহোমা, টেক্সাস, ফ্লোরিডা, কেন্টাকি, লুইসিয়ানা, ইন্ডিয়ানা। সময়ের সঙ্গে ভোট ব্যাঙ্ক উত্থানপতন চলছে। টানটান উত্তেজনা রয়েছে আমেরিকায়। হোয়াইট হাউস দখলে নেওয়ার মরিয়া চেষ্টায় ট্রাম্প। পাল্টা ছিনিয়ে নিতে সর্বশক্তি প্রয়োগ করছেন বাইডেন।












Click it and Unblock the Notifications