ভারত বিদ্বেষ ছড়াতে এবার পাকিস্তান হাতিয়ার করেছে শিশুদের

কারও মুখে শোনা যাচ্ছে ‘ভারতীয় সেনা কে আমরা এবার আবর্জনা পরিষ্কারের কাজে লাগাবো ’, তো অন্য কারও মুখে ‘সারা ভারত জুড়ে এবার শুধুই উর্দু চলবে’ আর একজনের মুখে ‘এবার ভারত হবে পাকিস্তান।’

কারও মুখে শোনা যাচ্ছে 'ভারতীয় সেনাকে আমরা এবার আবর্জনা পরিষ্কারের কাজে লাগাবো ’, তো অন্য কারও মুখে 'সারা ভারত জুড়ে এবার শুধুই উর্দু চলবে’ আর একজনের মুখে 'এবার ভারত হবে পাকিস্তান।’ এরকম একাধিক ভারত বিদ্বেষী মন্তব্য সম্বলিত ৪৫ সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। আর এই ভিডিওতে ভারত বিদ্বেষ ছড়াতে এরকমই একাধিক বিতর্কিত মন্তব্য করানো হয়েছে ১০ থেকে ১২ বছর বয়সী একাধিক শিশু-কিশোরের মুখ দিয়ে। আর এর পিছনে প্রত্যক্ষ মদতদাতা হিসাবে রয়েছে পাকিস্তানের ছাত্র সংগঠন 'ইসলামি জামাত-ই তালবা’, যারা নিজেদের কাশ্মীরের বৃহত্তম ছাত্র সংগঠন হিসাবেও দাবি করে।

ভারত বিদ্বেষ ছড়াতে এবার পাকিস্তানের হাতিয়ার শিশুরা


কাশ্মীর ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক চাপানউতোর যখন বাড়ছে ঠিক সেই সময়ই এই ভিডিও স্বাভাবিকভাবেই দুই দেশের সম্পর্ককে আরও তলানিতে নিয়ে গিয়ে ফেলবে বলতেই মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের। অন্যদিকে সূত্র মারফত খবর 'আজাদি কাশ্মীর কনভেনশন ২০১৯’ প্রচারমূলক অভিযানের অংশ হিসাবে ভারতের উপর রাজনৈতিক চাপ বাড়াতেই মূলত এই ভিডিওটি বানানো হয়েছে।

ভিডিওটি দেখার পর স্বাভাবিক ভাবেই ক্ষোভের সঞ্চার হয়েছে ভারতের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে। এই প্রসঙ্গে কেতুল কুমার নামে এক টুইটার ব্যবহারকারী লেখেন 'শিশুমনে ভারত বিদ্বেষী জিহাদি অভিসন্ধি ছড়াতেই পাক সেনাই এই ভিডিওটি বানিয়েছে। পাক সেনা কীভাবে সরাসরি জিহাদি কার্যকলাপের সমর্থন ও প্রচার করে এই ভিডিওটিই তার প্রমান।’

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+