লাদেনের মতোই পাক-ডেরায় বহাল তবিয়তে জঙ্গি মাসুদ! জইশ প্রধানের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য়
পুলওয়ামায় ভারতীয় সেনা জওয়ানদের হত্যাকাণ্ডের মূলচক্রী জইশ-এ-মহম্মদ প্রধান তথা জঙ্গি নেতা মাসুদ আজাহার। যাকে বাগে পেয়েও ১৯৯৯ সালে কাহান্দার বিমান অপহরণের সময় ছেড়ে দিতে বাধ্য হয় ভারত।
পুলওয়ামায় ভারতীয় সেনা জওয়ানদের হত্যাকাণ্ডের মূলচক্রী জইশ-এ-মহম্মদ প্রধান তথা জঙ্গি নেতা মাসুদ আজাহার। যাকে বাগে পেয়েও ১৯৯৯ সালে কাহান্দার বিমান অপহরণের সময় ছেড়ে দিতে বাধ্য হয় ভারত। এরপরই পাকিস্তানে নিজের নিরাপদ ডেরায় বহুস্তরীয় নিরাপত্তা নিয়ে বহাল তবিয়তে থাকতে শুরু করে এই জঙ্গি নেতা। সর্বভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে'-র খবর অনুযায়ী পাক ডেরায় কার্যত ওসামা বিন লাদেনের মতোই নিরাপত্তা পায় এই কুখ্যাত জঙ্গি।

অ্যাবোতাবাদের ডেরার মতোই পঞ্জাবের নিরাপত্তা!
পাকিস্তানের অ্যাবোতাবাদে কুখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেনকে বহুস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছিল পাকিস্তান। যদিও মার্কিন নজর থেকে তাকে রক্ষা করতে পারেনি ইসলামাবাদ। ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী , ওই একই প্রকারের নিরাপত্তা বলয় ঘিরে রেখেছে পুলওয়ামা হত্যাকাণ্ডের নেপথ্য খলনায়ক মাসুদকেও!

নিরাপত্তাবলয়ের মিল কোথায়?
অ্যাবোতাবাদে পাকিস্তানি সেনা ছাউনি থেকে কিছুটা দূরেই এক প্রাসাদোপম বাড়ির ভিতরে থাকত লাদেন। যে বাড়ির পাঁচিল পেরিয়ে ভিতরের কিথুই দেখতে পেতনা বাইরের কেউ। পাকিস্তানের পঞ্জাবের বাহাওয়ালপুরের জইশ ডেরারও একই রকম নিরাপত্তা পায়। যে ডেরায় থাকে জইশ জঙ্গি মাসুদ আজাহার। বাহাওয়ালপুরের সেই ডেরা থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে পাক সেনা ছাউনি। যেখানে অন্তত ৩০ হাজার পাকিস্তানি সেনার অবস্থান রয়েছে।

মসজিদের দখল পাক সেনার!
ইতিমধ্যেই বাহাওয়ালপুরের জামিয়া মাসজিদ সুবানআল্লাহের দখল নিয়েছে পাকিস্তান সেনা। মনে করা হয়, এই এলাকার আশাপাশেই রয়েছে সন্ত্রাসবাদের আঁতুরঘর, যা পাকিস্তানের জাতীয় সড়ক ৫ , থেকে খানিক দূরে অবস্থিত। যদিও পাকিস্তান প্রশাসনের দাবি, পুলওয়ামা কাণ্ডের সঙ্গে মসজিদের দখল নেওয়ার কোনও সম্পর্ক নেই। মসজিদে সমাজসেবামূলক কাজ চলত।

জনবসতি থেকে দূরে অবস্থান!
শোনা যায়, এই জইশের ডেরা বলে পরিচিত বাহাওয়ালপুরের আকাশে কিছুদিন আগই যুদ্ধবিমান দেখা গিয়েছে। তাছাড়া জইশ প্রধানের আস্তানার আশপাশে কোনও জনবসতিও দেখা যায় না। যে ঘটনা বারবার মনে করিয়ে দেয় অ্যাবোতাবাদে লাদেনের বাড়ির নিরাপত্তার কথা। সেখানে লাদেনের প্রাসাদোপম বাড়ির আশপাশেও ছিল না কোনও বড় অট্টালিকা বা বসতি।












Click it and Unblock the Notifications