এক বিচ্ছেদে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা হারাচ্ছেন জেফ বেজোস
স্ত্রী ম্যাকেঞ্জি বেজোসের সঙ্গে দীর্ঘ ২৫ বছরের সম্পর্ক শেষ করে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেন জেফ বেজোস। আর সেই বিচ্ছেদের ঘোষণাই এক লহমায় বেজোসকে অনেকটা নিচে নামিয়ে আনছে।
স্ত্রী ম্যাকেঞ্জি বেজোসের সঙ্গে দীর্ঘ ২৫ বছরের সম্পর্ক শেষ করে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছেন জেফ বেজোস। আর সেই বিচ্ছেদের ঘোষণাই এক লহমায় বেজোসকে বিত্তবানদের দুনিয়ায় অনেকটা নিচে নামিয়ে আনছে।

বেজোস নাকি এই মুহূর্তে ডেট করছেন লরেন স্যাঞ্চেস নামে এক টিভি সঞ্চালিকাকে। তিনি হলিউডের ট্যালেন্ট এজেন্ট প্যাট্রিক হোয়াইটসেলের স্ত্রী। প্যাট্রিকের থেকে লরেন আলাদা হয়ে গিয়েছেন। এবার বেজোসের পালা আলাদা হওয়ার।
শোনা গিয়েছে বেজোস ও লরেন তাদের আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে সম্পত্তিও আধাআধি ভাগ করে নেবেন। বেজোসের ১৩৭ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের কথা জানা গিয়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সে তিনিই সবার ওপরে রয়েছেন। এখন সম্পত্তি ভাগাভাগি হলে তিনি তার অর্ধেক পাবেন। ফলে একধাক্কায় ৭০ বিলিয়নের কাছাকাছিতে এসে সম্পদ ঠেকবে বেজোসের।
যার ফলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা তিনি খোয়াতে চলেছেন। একইসঙ্গে তাঁর স্ত্রী লরেন অর্ধেক সম্পত্তি নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী মহিলা হতে চলেছেন।












Click it and Unblock the Notifications