Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টরেন্টোয় ভারতীয় ছাত্রকে এলোপাথাড়ি গুলি, দুঃখপ্রকাশ করে তীব্র নিন্দা বিদেশমন্ত্রী জয়শঙ্করের

কানাডার টরেণ্টোতে এক ২১ বছর বয়সী ছাত্রকে গুলি করে হত্যার ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে ঘটনায় শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা যাচ্ছে, সে দেশে চলা একটি গোলাগুলির ঘটনা

কানাডার টরেণ্টোতে এক ২১ বছর বয়সী ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যার ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে ঘটনায় শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানা যাচ্ছে, সে দেশে চলা একটি গোলাগুলির ঘটনার মধ্যে পড়ে যান ওই ভারতীয় ছাত্র কার্তিক বাসুদেব।

তীব্র নিন্দা জানালেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

জানা যাচ্ছে, টরোন্টোর একটি সাবওয়ে স্টেশনের ঢোকার মুখে কার্তিক বাসুদেবকে গুলি করা হয়। ঘটনার পর কার্যত যুদ্ধকালীন তৎপরতায় ওই যুবককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয় না। হাসপাতালেই বাসুদেবের মৃত্যু হয় বলে জানা যায়।

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এই ঘটনায় দুই দেশের মধ্যে প্রভাব পড়বে বলেই আশঙ্কা রাজনৈতিকমহলের। ইতিমধ্যে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। টুইট করে তিনি জানান, এই ঘটনা খুবই দুঃখজনক একটা ঘটনা। একই সঙ্গে পরিবারের প্রতি সংবেদনাও জানিয়েছেন জয়শঙ্কর। অন্যদিকে টোরেন্ট পুলিশের তরফে জানানো হয়েছে যে, ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। মূল অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযানও। তবে জানা যাচ্ছে, বাসুদেবকে একাধিকবার গুলি করা হয়।

কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটাল সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের সাধারণ মানুষ যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী তাঁদের খোঁজ চালানোর চেষ্টা হচ্ছে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি স্টেশনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে টরেন্টো পুলিশের তরফে জানানো হয়েছে।

জানা যাচ্ছে, ঘটনার পরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা কার্তিককে চিকিৎসা করেন একজন ডাক্তার। এরপর সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই কার্তিক বাসুদেবের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে গোটা তদন্ত প্রক্রিয়ার উপর ভারতের তরফে নজরদারি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। ভারতের তরফে বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে বলেই খবর।

তবে এই ঘটনার পরেই টোরেন্টোতে থাকা ভারতীয় দূতাবাসের তরফে টুইট করা হয়। সেখানে জানানো হয় যে, "বৃহস্পতিবার টরোন্টোতে একটি গুলি চালানোর ঘটনায় ভারতীয় ছাত্র কার্তিক বাসুদেবের দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডে আমরা মর্মাহত"। শধু তাই নয়, খুব শিঘ্রই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

জানা যাচ্ছে, প্রশাসনের তরফে ইতিমধ্যে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কবে দেহ আসবে সেদিকেই নজর পরিবারের। তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত ছাত্রের পরিবারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+