পাকিস্তানে ইমরানকে নিয়ে অন্তর্ন্দ্বন্দ্ব শুরু! ক্ষোভ উগড়ে মিয়াঁদাদ কেন তুললেন 'কুর্সি'র প্রসঙ্গ

ইমরান খানের কুর্সি ঘিরে রীতিমতো ক্ষোভ শুরু হয়ে গিয়েছে পাকিস্তানে। ইমরান যে পাকিস্তানে ক্রমেই কোণঠাসা হয়ে যাচ্ছেন, তা তাঁর কমতে থাকা জনপ্রিয়তা ই জানান দেয়। এমন এক পরিস্থিতিতে কাশ্মীর ইস্যুতে যেখানে ইমরান নিজে ভারতকে খোঁচা দিতে চাইছেন, সেখানে তাঁর দেশের অভ্যন্তরে তাঁকে খোঁচা দিতে শুরু করলেন তাঁর পুরনো সতীর্থ মিয়াঁদাদ।

ক্ষোভ উগড়ে দিলেন মিয়াঁদাদ

ক্ষোভ উগড়ে দিলেন মিয়াঁদাদ

এদিন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ইমরানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তিনি নিজের পোস্টে লেখেন 'আমিই ওঁকে প্রধানমন্ত্রী বানালাম আর উনি (ইমরান) আজ নিজে ঈশ্বরের মতো ব্যবহার করছেন!' উল্লেখ্য, নিছক ক্রিকেট অলিন্দে এই বক্তব্য উঠতে শুরু করলেও, 'প্রধানমন্ত্রী বানালাম' বক্তব্য নিয়ে জল্পনা চড়ছে।

 মিয়াঁদাদ , খান ও পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব

মিয়াঁদাদ , খান ও পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব

উল্লেখ্য, জাভেদ মিয়াঁদাদের সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের সম্পর্ক অত্যন্ত গভীর একথা কারোর অজানা নয়। সেক্ষেত্রে পাকিস্তানে ক্ষমতার অলিন্দে থাকা বহু মানুষের মধ্যে মিয়াঁদাদের নামও উঠে আসে। আর সেই জায়গা থেকেই কি মিয়াঁদাদ সদর্পে একথা বলে ফেললেন যে 'আমিই ওকে প্রধানমন্ত্রী বানিয়েছি ..'?

ইমরান ও প্রধানমন্ত্রিত্ব

ইমরান ও প্রধানমন্ত্রিত্ব

সুদূর আফগান সীমান্তে তালিবানদের সঙ্গে কার্যত হাতে হাত মিলিয়ে তবেই পাকিস্তানে প্রধানমন্ত্রীর কুর্সি পাকা করেছেন ইমরান। এরপর যদিও তালিবানদের দিকে তিনি তাকান না, তা নিয়ে তালিবানদের ক্ষোভও রয়েছে বিস্তর। তবুও মিয়াঁদাদের বক্তব্যে পাকিস্তানের রাজনীতির আলোর উল্টো দিকে থাকা বহু অন্ধকার নিয়ে জল্পনা চড়েছে।

 মিয়াঁদাদ কোন ইঙ্গিত দিয়েছেন?

মিয়াঁদাদ কোন ইঙ্গিত দিয়েছেন?

'আমি তোমার ক্যাপ্টেন ছিলাম, তুমি আমার ক্যাপ্টেন ছিলে না। আমি রাজনীতিতে আসব। আর তখন আমি তোমার সঙ্গে কথা বলব। আমিই একমাত্র তোমায় নেতৃত্ব দিয়েছি, আর আজ তুমি ঈশ্বর মনে করছ নিজেকে।' মিয়াঁদাদের এই ক্ষোভ ইমরানের কোন রহস্যকে খোঁচা দিচ্ছে, তা নিয়ে জল্পনা চড়ছে।

 মূলত ক্ষোভ কী নিয়ে?

মূলত ক্ষোভ কী নিয়ে?

মূলত, ইমরান খান , পাকিস্তানি ক্রিকেট বোর্ডে একের পর এক বহিরাগতকে জায়গা দিচ্ছেন প্রশাসকের ভূমিকায়। দেশের ক্রিকেটারদের বাদ দিয়ে কেন বিদেশীরা পাক ক্রিকেটের প্রশাসনে থাকবেন? সই প্রশ্ন তুলেই এদিন মিয়াঁদাদ ইমরানকে খোঁচা দেন। তবে এর সঙ্গেই বেরিয়ে আসে বহু অজানা রহস্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+