রমনার বটতলে শুরু জাতীয় পিঠে উৎসব

পাটিসাপটা
ঢাকা, ৬ ফেব্রুয়ারি: রমনার বটমূলে বৃহস্পতিবার থেকে শুরু হল জাতীয় পিঠে উৎসব। চলবে শনিবার পর্যন্ত।

জাতীয় পিঠে উৎসবের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় জানান, শেখ হাসিনার আগ্রহেই এই পিঠে উৎসব আজ জাতীয় মর্যাদা পেয়েছে। তাই তাঁকে অসংখ্য ধন্যবাদ। তিনি বলেন, পিঠেপুলি হল বঙ্গ সংস্কৃতির অঙ্গ। কিন্তু, তা আজ বিলুপ্তির পথে। এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে।

প্রসঙ্গত, আর ১৫ দিন পরই অমর একুশে ফেব্রুয়ারি। তার আগে যথারীতি সেজে উঠেছে রমনা। জাতীয় পিঠে উৎসবের আকষর্ণ এতটা অমোঘ যে, ভিড় জমিয়েছেন বিদেশিরাও। বিশেষত ইউরোপীয়, মার্কিনরা। প্রথমত, পিঠে জিনিসটা তাঁদের কাছে একদম অপরিচিত। দ্বিতীয়ত, একই খাবারের এত ধরনের রকমফের দেখে তাঁরা অবাক। তা অবশ্য হওয়ারই কথা। কী নেই এখানে! ভাজাপিঠে, সেদ্ধপিঠে, দুধপুলি, পাটিসাপটা, গুড়পিঠে, ঝুমঝুমিপিঠে ইত্যাদি!

স্বাদে-গন্ধে বাহারি পিঠে চেখে সবার একটাই প্রতিক্রিয়া। ওয়াহ, ওয়াহ!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+