শাসক-জোট বাই-বাই, জাতীয় পার্টিই প্রধান বিরোধী! বাংলাদেশ নির্বাচনের পরই বড় চমক

বাংলাদেশে নির্বাচনে একপ্রকার ক্লিন সুইপ হয়েছে। ফের ক্ষমতায় এসেছেন শেখ হাসিনা। ২৯৮ আসনের মধ্যে ২৮৮টি আসনই গিয়েছে আওয়ামি লিগের নেতৃত্বাধীন মহাজোটের দিকে।

বাংলাদেশে নির্বাচনে একপ্রকার ক্লিন সুইপ হয়েছে। ফের ক্ষমতায় এসেছেন শেখ হাসিনা। ২৯৮ আসেনর মধ্যে ২৮৮টি আসনই গিয়েছে আওয়ামি লিগের নেতৃত্বাধীন মহাজোটের দিকে। সেই মহাজোটে দ্বিতীয় বৃহত্তম হল হিসেবে উঠে এসেছিল জাতীয় পার্টি। বাংলাদেশের জাপাই এবার মহাজোট ছেড়ে বিরোধী আসনে বসতে চলেছে।

জাপা বিরোধী আসনে, নেতা এরশাদ

জাপা বিরোধী আসনে, নেতা এরশাদ

বাংলাদেশ সংসদে বিরোধী দলের নেতা হবেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মহম্মদ এরশাদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দলের কোন সংসদ সদস্য মন্ত্রী হবেন না অর্থাৎ তাঁরা হাসিনা সরকারের শরিক হচ্ছে না। পরিবর্তে তাঁরা বসবেন বিরোধী আসনে। শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান এ কথা।

হাসিনার বিরোধী আসনে এরশাদ

হাসিনার বিরোধী আসনে এরশাদ

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই জাতীয় পার্টির ভূমিকা নিয়ে সরগরম হয়ে উঠেছিল রাজনীতি। জাতীয় পার্টি হাসিনা সরকারের শরিক হবে, নাকি বিরোধী আসনে বসবে, তা নিয়ে চাপানউতোর চলছিল। অবশেষে বিবৃতি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান স্পষ্ট করলেন, তিনি সরকারে থাকছেন না, প্রধীন বিরোধী দলের ভূমিকা পালন করবেন।

নির্বাচনের ফলে কে কোন অবস্থানে

নির্বাচনের ফলে কে কোন অবস্থানে

আওয়ামি লিগের নেতৃত্বে মহাজোট গড়ে নির্বাচনে লড়াই করে জাতীয় পার্টি। মহাজোট মোট ১৮৮টি আসনে জয়ী হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাদীন ঐক্যফ্রন্ট পায় সাতটি আসন। দলগতভাবে আওয়ামি লিগ পেয়েছে একাই ২৫৭টি আসন, জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন, বিএনপি পেয়েছে পাঁচটি আসন। এছাড়া ওয়ার্কার্স পার্টি ৩টি, স্বতন্ত্র পার্টি ৩টি, জাসদ, বিকল্পধারা, গণফোরাম ২টি করে ও জেপি ও তরিকত ফেডারেশন ১টি করে আসেন জয়ী হয়।

বিএনপি-র বয়কট, জাপা হল বিরোধী

বিএনপি-র বয়কট, জাপা হল বিরোধী

বিএনপি আগেই জানিয়েছিল, তারা বিরোধী আসনে বসবে না। নির্বাচনে সন্ত্রাস ও কারচুপির প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেয় বিএনপি। এরপর জাতীয় পার্টির শাসক-জোট ছেড়ে প্রধান বিরোধী দল বনে যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এরশাদ নিজেই ঘোষণা করেন, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করবে। পদাঝিকার বলে তিনিই হবেন বিরোধী দলনেতা। বিরোধী দলের উপনেতা হবেন কো চেয়ারম্যান গোলাম মহম্মদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+