Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শীতকালীন নির্বাচনে সুপারমেজরিটি নিয়ে ক্ষমতা আরও মজবুত জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর

জাপানের রাজনীতিতে নতুন ইতিহাস লিখলেন সানায়ে তাকাইচি। রবিবারের শীতকালীন আকস্মিক নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিজের নেতৃত্বকে আরও দৃঢ় করলেন তিনি। তাঁর নেতৃত্বাধীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এককভাবে দখল করেছে ৪৬৫ আসনের নিম্নকক্ষে ২৭১টি আসন, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৬১ এর গণ্ডি অনেকটাই ছাড়িয়ে। জাপান ইনোভেশন পার্টি (ইশিন) এর সঙ্গে জোট বেঁধে সরকার পেয়েছে প্রায় দুই তৃতীয়াংশ সুপার মেজরিটি (প্রায় ৩২৮ আসন), যা বিরোধী নিয়ন্ত্রিত উচ্চকক্ষ উপেক্ষা করেও আইন পাশের পথ প্রশস্ত করে দিল।

ভোটগণনা শুরুর মাত্র দু'ঘন্টার মধ্যেই এলডিপি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার (২৩৩ আসন) সীমা ছুঁয়ে ফেলে। পরে এনএইচকের পূর্বাভাসে স্পষ্ট হয়ে যায়, এটি দলের ইতিহাসের অন্যতম শক্তিশালী জয়। দীর্ঘদিন ধরে তহবিল ও ধর্মীয় যোগসূত্র ঘিরে বিতর্কে জর্জরিত হলেও, এই ফলাফল তাকাইচিকে কার্যত অবাধ আইনপ্রণয়ন ক্ষমতা তুলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

এই ঐতিহাসিক জয়ের জন্য বিশ্বনেতাদের শুভেচ্ছাও এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যাণ্ডেল বার্তায় অভিনন্দন জানিয়ে বলেন, ভারত জাপান বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্ব বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও তাকাইচির নেতৃত্বে এই বন্ধুত্ব আরও উচ্চতায় পৌঁছবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও তাঁকে 'মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্র' বলে উল্লেখ করে বলেন, জাপান শক্তিশালী হলে এশিয়ায় আমেরিকার অবস্থানও মজবুত হয়।

অক্টোবর ২০২৫ এ ক্ষমতায় আসার পর এই নির্বাচনকে নিজের নেতৃত্বের অগ্নিপরীক্ষা হিসেবে দেখেছিলেন তাকাইচি। জোট সংখ্যাগরিষ্ঠতা না পেলে পদত্যাগের ঘোষণাও করেছিলেন তিনি। কিন্তু ১,৩০০ প্রার্থীর লড়াইয়ে সেই ঝুঁকি উল্টো তাঁর পক্ষেই যায়। মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতিতে নাজেহাল সাধারণ মানুষের সামনে করছাড়ের প্রতিশ্রুতি যেমন ছিল, তেমনই নিরাপত্তা ঝুঁকির কথা তুলে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর দাবিও সামনে এনেছিল সরকার।

৩৬ বছরে এই প্রথম শীতকালে আকস্মিক নির্বাচন হওয়ায় তীব্র তুষারঝড় ও ২০২৬ অর্থবর্ষের বাজেট অনুমোদন পিছিয়ে যাওয়ার আশঙ্কা নিয়েও বিতর্ক তৈরি হয়। পাশাপাশি বিরোধী শিবিরের পুনর্গঠন ও জোট রাজনীতিও পরীক্ষার মুখে পড়ে। তবু ফলাফল স্পষ্ট এলডিপির দুই তৃতীয়াংশ সুপারমেজরিটি সংবিধান সংশোধনের মতো দীর্ঘদিনের লক্ষ্য বাস্তবায়নের দরজাও খুলে দিল। যদিও কিয়োডো নিউজের মতে, উচ্চকক্ষে বিরোধীদের সমর্থন এখনও গুরুত্বপূর্ণ থাকছে।

সব মিলিয়ে, এই জয় শুধু একটি নির্বাচনী সাফল্য নয়, জাপানের রাজনৈতিক মানচিত্রে সানায়ে তাকাইচির ক্ষমতা ও প্রভাবকে নতুন উচ্চতায় পৌঁছে দিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+