Hakuto-R: স্বপ্ন ভাঙল জাপানের! বিশ্বের প্রথম প্রাইভেট ল্যান্ডার চাঁদে অবতরণে ব্যর্থ

Japan Hakuto-R Private Moon Mission: স্বপ্ন ভাঙল জাপানের (Japan)। মঙ্গলবার রাতে জাপানের একটি বেসরকারি মুন মিশন চাঁদে অবতরণ করতে ব্যর্থ হয়। চাঁদের পৃষ্ঠে নিজস্ব ল্যান্ডার অবতরণের কথা থাকলেও তা সম্পূর্ণ ভাবে ধাক্কা খায়।

জাপানের ওই ল্যান্ডারের নাম Hakuto-R Mission ছিল। কিন্তু কেন এই মিশল ব্যর্থ হল তা এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে ব্যাপক গতিতে ওই যান নামার সময়ে কোনও দুর্ঘটনার মুখোমুখি হয়। আর এরপরেই সেটি চাঁদের মাঠিতে নামতে ব্যর্থ হয় বলে জানা গিয়েছে।

বিশ্বের প্রথম প্রাইভেট ল্যান্ডার চাঁদে অবতরণে ব্যর্থ

আই স্পেসের এক আধিকারিকরা একটি লাইভ স্ট্রিমে জানিয়েছেন, সম্পূর্ণ ভাবে ল্যান্ড রোভারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। চাঁদের মাঠিতে নামার যে টার্গেট নেওয়া হয়েছিল সেটিও ধাক্কা খেয়েছে বলে জানিয়েছেন ওই টিমের সঙ্গে যুক্ত মহাকাশ বিজ্ঞানীরা।

জাপানি ওই বেসরকারি সংস্থাটি স্যাটেলাইটটি গত বছরের ডিসেম্বরে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে SpaceX Falcon-9 rocket-এর মাধ্যমে উৎক্ষেপণ করে। উৎক্ষেপণের প্রায় এক মাস আগে চাঁদের কক্ষে পৌঁছেছিল যানটি। Hakuto-R মঙ্গলবার চন্দ্র পৃষ্ঠের উপরে ১০০ কিলোমিটার উচ্চতা থেকে ঘন্টায় ছয়, হাজার কিলোমিটার বেগে চন্দ্রপৃষ্ঠে অবতরণ শুরু করে বলে জানিওয়েছেন গবেষকরা।

শুধু তাই নয়, ল্যান্ডিংয়ের সময় ওই যানের সঙ্গে সম্পর্কে বেশ কিছু সমস্যা দেখা দেয়। কিন্তু পরিস্থিতি দেখে আশার আলো দেখতে শুরু করেছিলেন গবেষকরা। মনে করা হয়েছিল যে যান টি সঠিক ভাবেই চাঁদের মাঠিতে ল্যান্ড করে যাবে। কিন্তু কিছুক্ষণ পরেই সেটি হারিয়ে যায়!

স্বপ্ন ভাঙল জাপানের!

কোনও ভাবে Hakuto-R-এর সঙ্গে সম্পর্ক করতে পারছেন না গবেষকরা। যদিও হাল ছাড়ছেন না তাঁরা। সম্পর্ক তৈরি করতে শেষে চেষ্টা চালাচ্ছেন গবেষকরা। ল্যান্ডারটি JAXA, জাপানি খেলনা নির্মাতা টমি এবং সনি গ্রুপের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বেসবল-আকারের রোভার ডিজাইন করা হয়েছিল।

Hakuto-R Mission ৭.৫৫ ফুট লম্বা ছিল। বলে রাখা প্রয়োজন, জাপানের আগে আমেরিকা, রাশিয়া এবং চিন চাঁদে যান পাঠাতে সফল হয়েছে। যদিও চাঁদে পৌঁছতে ধাক্কা খেয়েছে ইজরায়েল এবং ভারত। ভারতের বিক্রম চাঁদের মাঠিতে নামতে ব্যর্থ হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+