ভাঙা পা, রক্তমাখা হাঁটু নিয়ে দৌড় শেষ করলেন জাপানি যুবতী, দেখুন ভিডিও

জাপানি যুবতীর সাহস ও অধ্যাবসায় দেখে সকলে এখন গুণগান করছেন।

জাপানি যুবতীর সাহস ও অধ্যাবসায় দেখে সকলে এখন গুণগান করছেন। সেটাই সংবাদ শিরোনামে নিয়ে এসেছে তাঁকে। ভাঙা পা ও রক্তাক্ত হাঁটু নিয়ে রিলে রেস শেষ করেছেন তিনি। শেষ ২০০ মিটার হাঁটুতে ভর দিয়ে রীতিমতো হামাগুড়ি দিয়ে চলেছেন যাতে রিলের সহযোগী দৌড়বীরকে হাত ছোঁয়াতে পারেন। যাতে তিনি দৌড় শেষ করতে পারেন সময়ে। এই ঘটনায় একদিকে ম্যারাথন রেসের আয়োজকরা বিক্ষোভের মুখে পড়েছেন, অন্যদিকে সকলের মুখে প্রশস্তি পা ভেঙে রেস শেষ করা তরুণীর।

পা ভেঙে রেস সম্পূর্ণ

পা ভেঙে রেস সম্পূর্ণ

যুবতীর নাম রেই লিডা। ডান পা ভেঙে গিয়েছিল তাঁর। সেই অবস্থায় শেষ ২০০ মিটার হামাগুড়ি দিয়ে তিনি রেস শেষ করেছেন। পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছিল তাঁর।

৪২ কিমির ম্যারাথন

৪২ কিমির ম্যারাথন

তারপর থেকেই যুবতী সংবাদ শিরোনামে। গত ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তরফে ৪২ কিলোমিটার রিলে ম্যারাথনে অংশ নেন তিনি। সেখানেই আচমকা দৌড়তে গিয়ে পড়ে পা ভেঙে ফেলেন তিনি।

নিজেই থামতে চাননি।

এই ঘটনার জন্য রেসের আয়োজন করা কর্তৃপক্ষের সমালোচনা হয়েছে। কেন তাঁরা লিডাকে থামালেন না। তবে ঘটনা হল, লিডা নিজেই থামতে চাননি। লক্ষ্য থেকে একটু দূরে দেখে তিনি নিজেই এই অবস্থায় হামাগুড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। ফলে চেষ্টা করেও তাঁকে আটকানো যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+