মোদী-আবে বৈঠকের আগেই চিনকে কড়া বার্তা জাপানের! হংকং নিয়ে কঠোর পদক্ষেপ টোকিওর
ফের বেজিংকে রুষ্ঠ করে হংকং নিয়ে বড় পদক্ষেপের পথে জাপান। জানা গিয়েছে জাপানের আইন প্রণেতারা হংকং বাসীদের জন্য একটি গ্রুপ গঠন করেছে। চিনা কমিউনিস্ট সরকারের আগ্রাসনের বিরুদ্ধে হংকংবাসীদের রক্ষা করতেই এই গ্রুপ তৈরি করা হয়েছে। যেই হংকংবাসীরা দেশ ছেড়ে অন্য জায়গায় যেতে চাইলে এই গ্রুপ সাহায্য করবে।

চিনের বিরুদ্ধে ভারত-জাপান জোট
এই বছরের শুরুতেই জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আসার কথা ছিল ভারতে। তবে অসমে সেই বৈঠক হওয়ার কথা থাকলেও সিএএ নিয়ে বিক্ষোভের মাঝে ভেস্তে যায় সেই সফর। তারপর করোনা সংক্রমণের জেরে স্তব্ধ হয়ে যায় গোটা বিশ্ব। তবে এরই মাঝে ফের চিনের বিরুদ্ধে জোট বাঁধতে তৈরি হচ্ছে ভারত ও জাপান।

চিনের পরিকল্পনে ভেস্তে গিয়েছে
লাদাখে চিন নিজেদের বাহুবল দেখিয়ে ভারতকে কাবু করবে ভেবেছিল। তবে বেজিংয়ের সেই আশায় জল ঢেলেছে ভারতীয় সেনার অদম্য ইচ্ছে। এরই মাঝে আন্তর্জাতিক স্তরে ভারত সমর্থন পেয়েছে চিনের দখলদারি মানসিকতার বিরুদ্ধে। সেই তালিকায় যোগ হয়েছে জাপানের নামও।

চিনকে চাপে ফেলছে জাপান
করোনা আবহে শি জিনপিংয়ের জাপান সফর বাতিল করতে চলেছে টোকিও। প্রাথমিক ভাবে এপ্রিল মাসে সেই সফর হওয়ার কথা থাকলেও করোনার জেরে তা পিছিয়ে গিয়েছিল। তবে পরবর্তীতেও এই সফরের উপর প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে দিয়ে এবার বড় পদক্ষেপ নিতে পারে জাপান।

লাদাখ নিয়ে ভারতকে সমর্থন জাপানের
এদিকে লাদাখে প্রধানমন্ত্রীর মোদীর সফরকে সমর্থন জানায় ভারত। ভারতের প্রশংসা করেন ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি। এছাড়া কয়েকদিন আগেই জাপানের সঙ্গে মিলে ভারতীয় মহসাগরে যৌথ মহড়া দেয় দুই দেশের নৌবাহিনী। দক্ষিণ চিনের খুব কাছেই দুই দেশের এই নৌবাহিনীর মহড়া নিশ্চিত ভাবে রক্তচাপ বাড়িয়েছে চিনের। লাদাখ নিয়ে উত্তেজনার মাঝেই চিনকে চাপে রাখতে ভারতের এই যৌথ মহড় খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চিনের বিরুদ্ধে ৮ দেশের জোট
চিনের বিরুদ্ধে আগেই জোট বেঁধেছিল বিশ্বের ৮টি দেশ। বিশ্বের আটটি অন্যতম শক্তিধর দেশের সাংসদদের একটি জোট এই সিদ্ধান্ত নিয়ছে। এই জোটে আমেরিকা, গ্রেট ব্রিটেন, জার্মানি, জাপান ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন সাংসদ।

চিনকে রুখতে একজোট বিশ্ব
এই দেশগুলির আইনপ্রণেতারা আলোচনায় বসে এই সিদ্ধান্তে উপনীত হয় যে, চিন ক্রমেই বিশ্ব অর্থনীতি ও মানবাধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া বিশ্ব সুরক্ষার ক্ষেত্রেও চিন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর জেরে চিনকে রুখতে একজোট হতে চলেছে এই দেশগুলি। হংকং ও উইঘুর মুসলিমদের উপর চিনা অত্যাচারও এই ৮টি দেশের জোটের চিন্তার কারণ।












Click it and Unblock the Notifications