জাপানি রাজকুমারী কেন তার বিয়ে ২০২০ সাল পর্যন্ত পিছিয়ে দিচ্ছেন

রাজকুমারী মাকো এ বছরের নভেম্বরে এক সাধারণ পরিবারের ছেলেকে বিয়ে করার কথা ছিল। বিশ্ববিদ্যালয় জীবন থেকে তাদের প্রেম। কেন তাদের বিয়ে ২০২০ সাল পর্যন্ত পিছিয়ে যাচ্ছে?

রাজকুমারী মাকোর সঙ্গে কেই কোমুরোর দেখা হয়েছিল ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়।
Reuters
রাজকুমারী মাকোর সঙ্গে কেই কোমুরোর দেখা হয়েছিল ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়।

তাদের প্রেম কাহিনী নিয়ে হৈ চৈ কম হয়নি। রাজকুমারী মাকো হচ্ছেন জাপানের সম্রাট আকিহিতোর নাতনি। অন্যদিকে কেই কোমুরো একেবারে সাধারণ পরিবারের সন্তান। তাদের বিয়ে হওয়ার কথা ছিল আসছে নভেম্বরে।

কিন্তু এই বিয়ে এখন ২০২০ সাল পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে।

রাজপরিবারের কর্মকর্তারা জানিয়েছেন, বিয়ের প্রস্তুতির জন্য অনেক সময় লাগবে। সেজন্যেই পিছিয়ে দেয়া হয়েছে অনুষ্ঠানটি।

রাজকুমারী মাকোর বয়স এখন ২৬। তার প্রেমিক কেই কোমুরো কাজ করেন একটি ল' ফার্মে।

এই দম্পতির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যথেষ্ট প্রস্তুতির অভাবেই তারা বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সামনের বছর জাপানের রাজা আকিহিতো সিংহাসন ছেড়ে দিচ্ছেন। তিনি আগেই এই ঘোষণা দিয়েছিলেন। গত দুশো বছরের ইতিহাসে এই প্রথম কোন সম্রাট সিংহাসন ছাড়ছেন।

বলা হচ্ছে এ নিয়ে রাজপরিবারকে সাংঘাতিক ব্যস্ত থাকতে হবে। সেটা হয়তো বিয়ের অনুষ্ঠান পিছিয়ে দেয়ার একটা কারণ।

রাজকুমারী মাকো এক বিবৃতিতে বলেন, "যারা আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজনে সাহায্য করছিলেন তাদের সবার জন্য বড় একটা সমস্যা তৈরি করায় আমি আসলেই দুঃখিত"

রাজকুমারী মাকো যখন তার প্রেমিক কেই কোমুরোকে বিয়ে করবেন, তখন তাঁর রাজশিরোপা হারাবেন। অর্থাৎ তিনি আর রাজকুমারীর মর্যাদা পাবেন না।

জাপানের রাজপরিবার
BBC
জাপানের রাজপরিবার

জাপানের রাজপরিবারের তরফ থেকে বলা হচ্ছে সম্রাট আকিহিতো অবসরে যাওয়ার পর তাঁর ছেলে যুবরাজ নারুহিতো সিংহাসনে আরোহনের আনুষ্ঠানিকতা শেষ হলে তাদের বিয়ে হবে।

জাপানের একটি ম্যাগাজিনে এই মর্মে খবর বেরিয়েছিল রাজকুমারী মাকো' প্রেমিক মিস্টার কোমুরোর মা কিছু আর্থিক ঝামেলায় জড়িয়ে পড়েছেন। সেটাই বিয়ে পেছানোর কারণ।

কিন্তু রাজপরিবারের তরফ থেকে এই খবর অস্বীকার করা হয়েছে।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+