করোনা প্রকোপের মাঝেই জাপানে ধেয়ে আসছে ভয়াবহ সুনামি! আছড়ে পড়তে পারে ৩০ মিটার উঁচু ঢেউ

করোনা প্রকোপের মাঝেই জাপানে ধেয়ে আসছে ভয়াবহ সুনামি! আছড়ে পড়তে পারে ৩০ মিটার উঁচু ঢেউ

জাপানে ভূমিকম্পের ও তার পরবর্তী সময়ে ভয়াবহ সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এর আগে ১৮ এপ্রিল এক ভূমিকম্প হয়। এর জেরে কোনও হতাহতের খবর না থাকলেও সুনামির সতর্কতায় আতঙ্ক ছড়িয়েছে জাপান দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলে।

কী জানাচ্ছে জাপানের আবহাওয়া সংস্থা

কী জানাচ্ছে জাপানের আবহাওয়া সংস্থা

জাপানের আবহাওয়া সংস্থার পূর্বাভাস, ১৮ তারিখের ভূমিকম্প আগাম ইঙ্গিত। টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে সমুদ্রের নিচে ৯ রিখটার স্কেলে ভূমিকম্প আসতে পারে। এর জেরে ৩০ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে এই সুনামিতে। ইতিমধ্যে সমুদ্র উপকূল থেকে জনসাধারণকে সরিয়ে নেওয়া হয়েছে।

জাপানের দক্ষিণ-পশ্চিমে সুনামির চোখ রাঙানি

জাপানের দক্ষিণ-পশ্চিমে সুনামির চোখ রাঙানি

১৮ এপ্রিল সকাল জাপানের রাজধানী টোকিও থেকে ৬২০ মাইল দক্ষিণে শহরের দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি হয়। এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ রিখটার স্কেলের কম। তবে ওগাসাওয়ারা দ্বীমমালার কাছে হওয়া সেই ভূমিকম্পের পরেই জাপানের আবহাওয়া দফতর বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। সংস্থাটি জানায়, দেশএর দক্ষিণ পশ্চিমের উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

কোথায় হতে পারে ভূমিকম্পটি?

কোথায় হতে পারে ভূমিকম্পটি?

সমুদ্রপৃষ্ঠের অনেক গভীরে এই পরবর্তী ভূমিকম্পের উৎসস্থল হবে। যার জেরে সমুদ্র বীভৎস রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তার জেরে বিশাল ঢেউ আছড়ে পড়তে পারে। ইউএসজিএস প্রেরিতে একটি মানচিত্রে ভূমিকম্পের অবস্থান স্পষ্ট দেখানো হয়েছে। তবে এই সুনামি কবে আঘাত হানতে পারে তা এখনও স্পষ্ট করতে পারেনি তারা।

করোনায় জেরবার জাপান

করোনায় জেরবার জাপান

এর আগে ২০১১ সালে এক বিশাল সুনামিতে ১৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল জাপানে। এদিকে সেদেশে এখনও পর্যন্ত ১১ হাজার ৫১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৮১ জনের। করোনার জেরে এবছরের অলিম্পিক গেমস স্থগিত হয়ে আগামী বছর হবে বলে ঘওষণা হয়েছে। এই পরিস্থিতিতে এই সুনামি হলে আরও বিপর্যয় নেমে আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+