Japan Earthquake: বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা, নতুন করে জারি সুনামি সতর্কতা, হতে পারে আরও কম্পন

বছরের প্রথম দিনেই দুঃস্বপ্ন দেখল জাপান। ৭.২ মাত্রার ভূমিকম্প ঘটল জাপানে। সেই সঙ্গে সুনামী। ৫ ফুট উচ্চতার সমুদ্রের ঢেউ আছড়ে এসে পড়ল তটে। ভাসিয়ে নিয়ে গিয়েছে একাধিক বাড়িঘর। পর পর ২১ বার চার মাত্রার বেশি কম্পন হয়েছে সেখানে।

দ্বীপ রাষ্ট্রে যেন বছরের প্রথম দিনেই অভিশাপ নেেম এসেছে। ভেঙে গুড়িয়ে গিয়েছে একাধিক বাড়িঘর। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ৩৩,৫০০ বাড়ি অন্ধকারে ডুবে গিয়েছে। হাসপাতালে আহতের সংখ্যা বাড়ছে। জানা গিয়েছে একাধিক রোগীর হাত-পা ভাঙার ঘটনা প্রকাশ্যে এসলেছে।

Japan Earth Quake

এদিকে নতুন করে সুনামি সতর্কতা জারি করা হয়েছে জাপানে। একবার কম্পনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ৭.২ মাত্রার কম্পনের পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। এবং প্রায় সঙ্গে সঙ্গেই ৫ ফুট উচ্চতার েঢউ নাকি আছড়ে পড়তে দেখা গিয়েছে জাপানের উপকূলবর্তী এলাকায়।

জাপােনর ইশিকাওয়া প্রদেশে এক প্রকার তছচ হয়ে গিয়েছে ভূমিকম্প আর আফটার শকে। সুনামির আতঙ্কের মাঝেই পর পর ২১ বার আফটার শকে কেঁপেছে গোটা এলাকা। এবং প্রতিটি আফটার শকের মাত্রা চারের উপরে ছিল। অর্থাৎ নেহাত কম ছিল না আফটার শকের তীব্রতা।

এর আগে ২০১১ সালে ৯ মাত্রা ভূমিকম্প হয়েছিল জাপানে। সেকথা মনে করিয়ে দিয়েছে এই ভূমিকম্প। সেই ভূমিকম্পের পরেও সুনামি হয়েছিল জাপানে। যাতে নিখোঁজ হয়েছিলেন প্রায় ১৮,৫০০ জন। ২০২২ সালে ফুকুশিমায় ৭.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনে তিন জন মারা িগয়েছিলেন। ১৯২৩ সালে জাপানের টোকিও শহর প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল তীব্র ভূমিকম্পের পর।

এদিকে পর পর ২১ বার আফটার শক এবং সুনামির পরেই জাপােন ভারতীয় দূতাবাস হেল্পলাইন নম্বর চালু করেছে। কর্মসূত্রে অনেক ভারতীয়ই সেখানে বসবাস করে থাকেন। তাঁরা নিরাপদে রয়েছেন কিনা তার খোঁজ খবর নিতেই এই সতর্কতা জারি করা হয়েছে। এদিকে জাপানের এই ভূমিকম্পের পরেই উত্তর কোরিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এবং রাশিয়াতেও জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+