Japan Earthquake: জাপানে ফের ভয়াবহ ভূমিকম্প! জাপান ছাড়াও সুনামি সতর্কতা জারি কোরিয়া ও রাশিয়ায়
Japan Earthquake: ফের ভয়াবহ ভূমিকম্পের (earthquake) কবলে জাপান ( japan)। এদিন ভূমিকম্পটি হয় উত্তর-মধ্য জাপানে। রিখটচার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৪। এই ভূমিকম্পের পরেই ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামা উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়াও সুনামি সতর্কতা জারি করেছে।
পাবলিক ব্রডকাস্টার এনএইচকে সতর্কতা জারি করে জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে ঢেউ পাঁচ মিটার পর্যন্ত হয়ে যেতে পারে। যে কারণে উপকূলীয় অঞ্চলগুলি থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী এই ভূমিকম্পের প্রভাব টোকিও ও কান্টো অঞ্চলে অনুভূত হয়েছিল। এনএইচকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের পরেই হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার তাদের পারমানবিক শক্তি কেন্দ্রে নিরাপত্তা ও কাজ স্বাভাবিক রাখতে জরুরি পর্যবেক্ষণ করে। পরে তারা জানায়, সেখানে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে এবং পরিষেবা ব্যাহত হয়েছে।
পরিস্থিতি পর্যালোচনা করে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা স্থানীয় বাসিন্দাদের অবিলম্বে উপকূল এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানান। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ করতে আহ্বান জানান তিনি। ট্রাফিক কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকেন্দ্রের কাছাকাছি মহাসড়ক বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে।
দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থা এদিন জানায় উত্তর-মধ্য জাপানে ভূমিকম্প আঘাত হানার পরে পূর্ব উপকূলের গ্যাংয়ওান প্রদেশের কিছু জায়গায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে পারে। উত্তর-মধ্য জাপানে ভূমিকম্প তাদের উদ্বেগ বাড়িয়েছে বলেও জানানো হয়।
জাপানের ভূমিকম্পে শুধু দক্ষিণ কোরিয়াই নয়, রাশিয়াও সতর্কতা জারি করেছে। বলা হয়েছে পূর্বের শাখালিন দ্বীপের কিছু অংশে সুনামির আশঙ্কা রয়েছে। সংবাদ সংস্থা তাস জানিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
।












Click it and Unblock the Notifications