'জরুরি অবস্থা' ঘোষিত হয়ে গেল চিনের প্রতিবেশী দেশে! করোনায় নাজেহাল শিনজো সরকার
'জরুরি অবস্থা' ঘোষিত হয়ে গেল চিনের প্রতিবেশী দেশে! করোনায় নাজেহাল শিনজো সরকার
আলোচনা চলছিলই। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল যে করোনা ভাইরাসের প্রবল প্রাদুর্ভাবের জেরে জাপান প্রায় নাজেহাল পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিল। এরপর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ঘোষণা করেন সেদেশে 'ইমার্জেন্সি'র।

জাপানে জরুরি অবস্থা!
এদিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন জাপানের বড়সড় জনবসতি এলাকা করোনা ভাইরাসের সঙ্গে লড়তে জরুরি অবস্থা পালন করবে। যাতে এমন পরিস্থিতিতে জাপানের অর্থনীতি ভেঙে না পড়ে তার জন্য একটি বিশেষ আর্থিক প্যাকেজেরও ঘোষণা করেছেন তিনি।

জাপানের আর্থিক প্যাকেজ!
জাপানে জরুরি অবস্থার সঙ্গে আর্থিক মোকাবিলার জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করেছে শিনজো আবে সরকার। সেদেশে ৯৯৩ বিলিয়ন মার্কিন ডলারের ঘোষণা করা হয়েছে আর্থিক প্যাকেজ হিসাবে। জাপানের তরফে করোনার পরিস্থিতিকে 'সবচেয়ে বড় সংকট' হিসাবে দাবি করা হচ্ছে।

জাপানের পরিস্থিতি কেমন?
চিনের প্রতিবেশি জাপানও করোনা মোকাবিলার আপ্রাণ চেষ্টা করছে। সেখানে আপাতত আক্রান্তের সংখ্যা ৩,৯০৬ হয়েছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় কোনও আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। আপাতত সেদেশে ৯২ জনের মৃত্যুর খবর এসেছে। এদিকে,বিশ্বে করোনা আক্রমণের জেরে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭৫ হাজার।

চিনের পরিস্থিতি কেমন?
এদিকে, এই প্রথম চিন জানিয়ে দিয়েছে যে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবার কোনও মৃত্যুর ঘটনা সেদেশে করোনার জেরে ঘটেনি। গত জানুয়ারি মাস থেকে প্রবল মৃত্যু মিছিল দেখেছে উহান। নিত্যদিন চিন থেকে এসেছে মৃত্যু সংবাদ। এবার প্রথমবার ৬ এপ্রিল চিনে করোনা আক্রান্ত কারোর মৃত্যু ঘটেনি।












Click it and Unblock the Notifications