জামায়তের বর্বর হামলায় নিহত তিন

বাংলাদেশ হিংসা
ঢাকা ও বগুড়া, ১১ ডিসেম্বর: মৌলবাদীদের বিরুদ্ধে গঠিত লড়াকু সংগঠন গণজাগরণ মঞ্চ ফের আক্রমণের শিকার হল। সোমবার রাতে এই সংগঠনের এক নেতাকে বোমা মেরে, কুপিয়ে খুন করেছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বগুড়ায়।

পুলিশ সূত্রে খবর, গণজাগরণ মঞ্চের নেতা জিয়াউদ্দিন জাকারিয়া বাবু রাত দশটা নাগাদ বাড়ি ফিরছিলেন। বাদুরতলা সেলিম হোটেলের সামনে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা মারে দুর্বৃত্তরা। বোমার আঘাতে তাঁর দেহ ঝলসে যায়। এই অবস্থাতেই জিয়াউদ্দিনের ওপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে আততায়ীরা। ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রসঙ্গত, পেশায় শিক্ষক জিয়াউদ্দিন জাকারিয়া বাবু এলাকায় মৌলবাদীদের প্রভাব রুখতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। সন্দহে, সেই রাগে জামায়ত-ই-ইসলামির লোকজনই তাঁকে খুন করল। এখনও এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

এদিকে, গাজীপুরে জামায়ত কর্মীদের হামলায় মারা গিয়েছেন এক মহিলা ও তাঁর সাত বছরের মেয়ে। ভ্যানে করে যখন ওই দু'জন যাচ্ছিল, তখন আচমকা তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন স্থানীয় মানুষজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+