জামাইকার এই মহিলাই এখন বিশ্বের সবচেয়ে বয়স্কতম

দিন কয়েক আগে ইতালির এমা মোরেনো প্রয়াত হয়েছেন। তিন শতাব্দী দেখে ফেলা এমাই ছিলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ। তিনি প্রয়াত হওয়ার পরে এবার সেই তকমা জুটল জামাইকার ভায়োলেট ব্রাউনের কপালে।

বার্বাডোজ, ১৮ এপ্রিল : দিন কয়েক আগে ইতালির এমা মোরেনো প্রয়াত হয়েছেন। তিনি ১৮৯৯ সালের নভেম্বর মাসে জন্মেছিলেন। তিন শতাব্দী দেখে ফেলা এমাই ছিলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ। তিনি প্রয়াত হওয়ার পরে এবার সেই তকমা জুটল জামাইকার ভায়োলেট ব্রাউনের কপালে।

ব্রাউনের বয়স এই মুহূর্তে ১১৭ বছর। তিনি ১৯০০ সালের ১০ মার্চ জন্মেছেন। এমার প্রয়াণের পর তিনিই যে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ তা টুইট করে জানিয়েছেন জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস।

জামাইকার এই মহিলাই এখন বিশ্বের সবচেয়ে বয়স্কতম

জানা গিয়েছে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে জীবিত সবচেয়ে বয়স্কদের মধ্যে রয়েছেন জাপানের নবি তাজিমা ও চিও মিয়াকো। তাজিমা ১৯০০ সালের ৪ অগাস্ট জন্মেছেন। এবং মিয়াকো ১৯০১ সালের ২ মে জন্মেছেন।

এরপরে রয়েছেন স্পেনের অ্যানা বেলা। তাঁর বয়স ১১৫ বছর। তিনি ১৯০১ সালের ২৯ অক্টোবর জন্মেছেন। এবং তিনিই এই মুহূর্তে বিশ্বের চতুর্থ সবচেয়ে বয়স্কা ও ইউরোপের সবচেয়ে বয়স্কা মানুষ।

পশ্চিম জামাইকার বাসিন্দা ভায়োলেট ব্রাউন জীবনের বেশিরভাগ সময়ই আখ ক্ষেতে কাটিয়েছেন। নিয়মিত হারে তিনি চার্চে যেতেন। পর্ক ও চিকেন তিনি এড়িয়ে চলেন। গত মার্চে ব্রাউন ১১৭তম জন্মদিন কাটিয়েছেন। এবং তিনি যথেষ্ট সুস্থ রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+