জামায়াতে ইসলামি: সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার সহ ৯ নেতা পুলিশ রিমান্ডে
বাংলাদেশে সোমবার রাতে গ্রেফতার জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার সহ দলটির নয় জন নেতাকে চার দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
ঢাকার ভাটারা থানার পুলিশ মঙ্গলবার রিমান্ডের আবেদন করেছিল। সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বিবিসিকে জানিয়েছেন, গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড নেয়ার আবেদন করা হয়েছিল। আদালত চারদিন মঞ্জুর করেছে।

তিনি জানিয়েছেন, "সন্ত্রাস বিরোধী আইনে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা একটি গোপন বৈঠক করছিলেন এবং সেখানে বেশকিছু বই ও লিফলেট পাওয়া গেছে।"
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই বৈঠকে তারা রাষ্ট্রবিরোধী কিছু পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রিমান্ডে আরও জিজ্ঞাসাবাদ করে সে ব্যাপারে বিস্তারিত জানতে চায় পুলিশ।
বই এবং লিফলেটে কি লেখা ছিল এবং বৈঠক তারা কি আলাপ করছিলেন সে সম্পর্কে জানতে চাইলে সাজেদুর রহমান বিস্তারিত কোন তথ্য দেননি।
তিনি বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে আরও বিস্তারিত জানা যাবে।
সোমবার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নয়জনকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশের একটি দল ।
গ্রেফতারদের মধ্যে আরও রয়েছেন, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা।
গোলাম পরওয়ার ২০১৬ সাল থেকে তিন বছর জামায়াতের নায়েবে আমির ছিলেন। এছাড়া ২০০১ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
দু'হাজার তের সালে একটি রিটের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামির নিবন্ধন বাতিল করে হাইকোর্ট।
দু'হাজার আঠারো সালে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। জামায়াতে ইসলামিকে নিষিদ্ধ করার একটি মামলা এখনো আদালতে রয়েছে।
সম্পর্কিত খবর:
- জামায়াতের নতুন দলের নামে 'ইসলাম' বাদ পড়তে পারে
- জামায়াতে ইসলামী কি দলের নাম পরিবর্তন করছে?
- জামায়াত কি সংস্কারের পথ থেকে পিছিয়ে যাচ্ছে?
- জামায়াত বিলুপ্ত করার পরামর্শ দিয়ে রাজ্জাকের পদত্যাগ
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications