জাকার্তায় মুহূর্তে ভেঙে পড়ল গোটা স্টক এক্সচেঞ্জ বিল্ডিং, আহত ৭৭

ইন্দোনেশিয়ার জাকার্তায় স্টক এক্সচেঞ্জ বিল্ডিং ভেঙে পড়ল। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৭ জন।

ইন্দোনেশিয়ার জাকার্তায় স্টক এক্সচেঞ্জ বিল্ডিং ভেঙে পড়ল। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৭ জন। উপর থেকে একেবারে মেন লবিতে কংক্রিটের পাথর ভেঙে পড়ে মানুষের গায়ে। এটি দুটি টাওয়ারের কমপ্লেক্স ছিল। ২০০০ সালে ইসলামিক জঙ্গিরা এই বিল্ডিং উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল।

জাকার্তায় মুহূর্তে ভেঙে পড়ল গোটা স্টক এক্সচেঞ্জ বিল্ডিং, আহত ৭৭

এদিনও প্রথমে জঙ্গি হামলার সম্ভাবনার কথা সামনে এসেছিল। তবে ইন্দোনেশিয়ার পুলিশ তা উড়িয়ে দিয়েছে। আহতদের মধ্যে অনেকে অবস্থা বেশ গুরুতর বলে মনে করা হচ্ছে।

বিল্ডিংটি যখন ভেঙে পড়ে তখন কয়েকশো কলেজ স্টুডেন্ট বিল্ডিংয়ে ছিল। এক ছাত্রী জানান, হঠাৎ চারিদিক কেঁপে উঠে কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়েই বিল্ডিংটি ভেঙে পড়ে।

যার ফলে গোটা এলাকা সিমেন্টের ধুয়োয় ঢেকে যায়। স্থানীয় সময় সকালের দিকে জাকার্তায় এই বিল্ডিং ভেঙে পড়ার ঘটনা ঘটে। দুপুরের দিকে ফের ট্রেডিং শুরু হয়েছে। স্টক এক্সচেঞ্জের সিস্টেমে বিশেষ ক্ষতি না হওয়াতেই কাজ শুরু করা গিয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+