জাকার্তায় রাষ্ট্রপুঞ্জের দফতরের সামনে আত্মঘাতী জঙ্গিহানায় মৃত ৭
জাকার্তা, ১৪ জানুয়ারি : ইন্দোনেশিয়ার জাকার্তায় পরপর সাতটি বিস্ফোরণে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে অন্তত দুটি আত্মঘাতী বিস্ফোরণ ছিল। এবং নিহতদের মধ্যে পাঁচজন জঙ্গি রয়েছে বলে জানা গিয়েছে।
একটি বিস্ফোরণ হয়েছে স্টারবাকস ক্যাফেতে। ঘটনার পরই গোটা বিল্ডিং ঘিরে নিয়েছে নিরাপত্তাকর্মীরা। বিস্ফোরণে ক্যাফের জানলাগুলি ফেটে গিয়েছে। রাস্তায় তিনজনের দেহ পাওয়া গিয়েছে। এলাকাজুড়ে বন্দুকবাজেরা হামলা চালিয়েছে।

জাকার্তা পুলিশ জানিয়েছে, স্থানীয় শপিং মল সারিনাতে একটি বিস্ফোরণ ঘটেছে। এটি একেবারে শহরের মধ্যে অবস্থিত। ফলে নিরাপত্তা নিয়ে হুলুস্থুল পড়ে গিয়েছে। এছাড়া রাষ্ট্রপুঞ্জের দফতরের সামনে ও হোটেল, ফরাসি দূতাবাসের সামনেও হামলা চালিয়েছে।
গত মাসেই অর্থাৎ ডিসেম্বরে আইএসআইএস জঙ্গিরা হামলার হুমকি দিয়েছিল বলে জানা গিয়েছে। আইএস জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, মোট ১০-১৪ জন বন্দুকবাজ সম্মিলিতভাবে এই হামলা চালিয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর না হলে ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত।












Click it and Unblock the Notifications