'রাম মন্দির তৈরি হলে ফের ধ্বংসলীলা হবে' ভিডিওয় হুমকি পাকিস্তানি জঙ্গি মাসুদ আজহারের

জঈশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহার ভিডিওয় হুমকি দিল ভারতকে। রাম মন্দির হলে ফের ধ্বংসলীলার জন্য তৈরি হয়ে থাকতে হবে ভারতকে।

জঈশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহার ভিডিওয় হুমকি দিল ভারতকে। রাম মন্দির হলে ফের ধ্বংসলীলার জন্য তৈরি হয়ে থাকতে হবে ভারতকে। পাশাপাশি বাবরি মসজিদের জমিতে ফের মসজিদের দাবিতে এই জঙ্গি সরব হয়েছে।

রাম মন্দির তৈরি হলে ফের ধ্বংসলীলা হবে ভিডিও হুমকি আজহারের

এই পাকিস্তানি জঙ্গি বলেছে, বাবরি মসজিদ আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের ভীরুতা ও পাপের জন্য এটা হয়েছে। অমুসলিমরা রাম মন্দির গড়তে চাইছে। তাদের হাতে তলোয়ার রয়েছে। যা দেখে মুসলমানরা ভয় পেয়েছে। তাই বাবরি মসজিদের বিষয়টি মুসলমানদের জন্য অগ্নিপরীক্ষা।

আজহারের দাবি, মুসলমানরা আত্মাহুতির জন্য তৈরি। আমাদের বাবরি মসজিদ ফেরত দাও। মুসলমান সমাজের সম্মান ফেরত দাও।

ভারত রাম মন্দির বানাতে চাইলে ধ্বংসলীলা হবে বলে হুমকি দিয়েছে মাসুদ আজহার। পাকিস্তানে বলে ভারতে একাধিক হামলা চালানো জঈশ ই মহম্মদ প্রধান মাসুদ আজহারকে বারবার ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিতে দেখা গিয়েছে ভিডিওতে।

আজহার জানিয়েছে, হাজার হাজার সৈনিক তৈরি রয়েছে। বাবরি মসজিদ ফের তৈরি করতে হবে। আমাদের সম্মানকে বাঁচাতেই হবে। বাবরি মসজিদের জায়গায় অনব্য কিছু তৈরি করতে দেওয়া যাবে না।

মাসুদ আজহারকে ছাড়িয়ে নিয়ে যেতেই ১৯৯৯ সালে ভারতীয় বিমান ছিনতাই করে কান্দাহারে নিয়ে যাওয়া হয়। তাতে অনেক ভারতীয় ছিলেন। যাদের প্রাণ বাঁচাতে বাজপেয়ী সরকার আজহারকে ছাড়তে বাধ্য হয়। এরপরে একেরপর এক ভারত বিরোধী নাশকতায় আজহার প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+