মাসুদ আজহারের ছেলে-ভাই ও ৪৪ জইশ নেতা গ্রেফতার! শেষপর্যন্ত নতিস্বীকার পাকিস্তানের
ভারতের চাপে শেষপর্যন্ত মাথা নোয়ালো পাকিস্তান। অবশেষে পাকিস্তানে ধরপাকড় শুরু করা হল জঙ্গিদের। জইশ-ই-মহম্মদ সুপ্রিমো মাসুদ আজহারের ছেলে ও ভাই এবং ৪৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
ভারতের চাপে শেষপর্যন্ত মাথা নোয়ালো পাকিস্তান! অবশেষে পাকিস্তানে ধরপাকড় শুরু করা হল জঙ্গিদের। জইশ-ই-মহম্মদ সুপ্রিমো মাসুদ আজহারের ছেলে ও ভাই এবং ৪৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারি পাকিস্তানের বোধোদয়, নাকি একান্ত আই ওয়াশ তা জানার চেষ্টা চালাচ্ছে ভারতীয় বিদেশমন্ত্রক।

প্রাক্তন সেনাকর্তা ও বিশেষজ্ঞদের ধারণা পাকিস্তান এই ধরপাকড় করছে আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ কমাতে। তারা বোঝাতে চায়, পাকিস্তান সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে। তাঁরা জঙ্গিক্রিয়াকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ধরপাকড় করছে। এখন আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ রয়েছে পাকিস্তানের উপর। সেই চাপ কাটাতে পাকিস্তান এই কূটনৈতিক পরিকল্পনা নিতে পারে বলে অভিমত তাঁদের।
খবরে প্রকাশ, পুলওয়ামাকাণ্ডের পর পাকিস্তান জঙ্গি ক্রিয়াকলাপ বন্ধ করতে জইশ জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। মাসুদ আজহারের ছেলে ও ভাইকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে, কট্টরপন্থী আরও ৪৩ জঙ্গিকে। উল্লেখ্য, সম্প্রতি পুলওয়ামায় জইশ জঙ্গিরা আত্মঘাতী হামলা চালায়। তারপরই ভারত প্রত্যাঘাত করে। সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় পাকিস্তানের।
এরপরই আন্তর্জাতিক ক্ষেত্রে প্রবল চাপের মুখে পড়ে যায় পাকিস্তান। তাই এদিনের জঙ্গি ধরপাকড়কে বিশেষজ্ঞমহল অন্যভাবে ব্যাখ্যা করছে। অনেকে বলছেন, পাকিস্তান জঙ্গিদের গ্রেফতার করে আন্তর্জাতিক ক্ষেত্রে বোঝাতে চাইচে, তাঁরা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না, যথাযথ ব্যবস্থা নেয়। আর অন্যদিকে জঙ্গিদের সেফ কাস্টোডিতে রেখে ভারতের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে পাকিস্তান। পরিস্থিতি থিতিয়ে গেলে ফের ধৃত জঙ্গিদের ছেড়ে দেওয়া হবে। এ ধরনের ঘটনা পূর্বেও ঘটেছে পাকিস্তানে।












Click it and Unblock the Notifications