শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে হামলার দায় স্বীকার মাসুদ আজহারের, এবার কী বলবে পাকিস্তান

গতমাসে শ্রীনগরে বিএসএফ শিবিরে যে জঙ্গি হামলা হয়েছে তার দায় স্বীকার করেছে মৌলানা মাসুদ আজহার।

জঈশ-ই-মহম্মদ জঙ্গি মৌলানা মাসুদ আজহারকে নিয়ে ভারত বারবার জঙ্গি নাশকতার প্রমাণ দিলেও পাকিস্তান তা অস্বীকার করে এসেছে। এমনকী সেই সুরে সুর মিলিয়ে চিনও পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারত বিরোধিতায় শামিল হয়েছে। তবে এবার সেই ফানুস ফুটো করে দিল মাসুদ আজহার নিজেই।

শ্রীনগরে বিএসএফ ক্যাম্পে হামলার দায় স্বীকার মাসুদ আজহারের, এবার কী বলবে পাকিস্তান

গতমাসে শ্রীনগরে বিএসএফ শিবিরে যে জঙ্গি হামলা হয়েছে তার দায় স্বীকার করেছে মৌলানা মাসুদ আজহার। একটি অডিও ক্লিপ সংবাদমাধ্যমের হাতে এসেছে যেখানে আজহার শুধু গতমাসের জঙ্গি হামলার দায়স্বীকার করছে শুধু নয়, সঙ্গে এটাও স্পষ্ট জানিয়েছে যে পাকিস্তানে বসে তার সংগঠন জঙ্গিদের ট্রেনিং দিয়ে আত্মঘাতী মিশনের জন্য তৈরি করে চলেছে।

এই অডিও ক্লিপে যে বার্তা রয়েছে তা পাকিস্তানের একটি মসজিদে দাঁড়িয়ে দিয়েছে মাসুদ আজহার। এর একদিন আগেই চিন নিজের ভেটো ক্ষমতা ব্যবহার করে আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা থেকে বাঁচিয়েছে রাষ্ট্রপুঞ্জে।

ফাঁস হওয়া অডি ক্লিপটি ১০৫ মিনিটের। সেখানে আজহার স্পষ্ট বলেছে, "যখন সারা বিশ্ব বলছে আমরা জেহাদ বন্ধ করব, তখনই আমাদের ছেলেরা শ্রীনগরের বিএসএফ ক্যাম্পে হামলা করছে।" পাশাপাশি জেহাদ ও হামলার গুরুত্ব বোঝাতেও অডিওতে শোনা গিয়েছে এই সন্ত্রাসবাদী নেতাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+