মাসুদ আজহার 'নিখোঁজ' নিয়ে পাকিস্তানের দাবিকে মাত দিতে নয়া ছকে দিল্লি! কোন পদক্ষেপ
পাকিস্তানের পেশওয়ারে সেদেশের সেনার হাতে বন্দি কুখ্যাত জঙ্গি এহসানউল্লাহর 'নিখোঁজ' হওয়া নিয়ে ইসলামাহাদের রাজনীতিতে এমনিতেই কোণঠাসা ইমরান সরকার। আর পুলওয়ামাকাণ্ডের মূলচক্রী তথা বিশ্বসন্ত্রাসবাদী মাসুদ আজহারকে নিখোঁজ বলে যে দাবি করেছে পাকিস্তান, তা নিয়ে তোপ দাগার মেজাজে ভারত। FATF এর বৈঠকের আগে এবার কোমর বেঁধে পাকিস্তানের বিরুদ্ধে ময়দানে নামছে দিল্লি।

FATF এর বৈঠক ও ভারতের পাল্টা তোপের সুযোগ..
আন্তর্জাতিক আর্থিক লেনদেন বিষয়ে নজরদারী সংগঠন FATF। আর সেই সংগঠনের চোখে পাকিস্তান সন্ত্রাসে আর্থিক মদতদানকারী অন্যতম দেশ। সন্ত্রাসে পাকিস্তানের আর্থিক মদতের জেরে সেই দেশকে FATF ধূসর তালিকায় রেখেছে। যার জেরে পাকিস্তান বহুক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যা ইমরান সরকারের তরী ডুবে যাওয়ার ক্ষেত্রে আগাম সতর্কবার্তা। আর এ প্রেক্ষাপটে ১৯-২১ তারিখ পর্যন্ত চলবে FATF এর প্লেনারি সেশনের বৈঠক। যা ঘিরে নজর রয়েছে পাকিস্তানের।

মাসুদ আজহার 'নিখোঁজ'
দেশ ' সন্ত্রাসমুক্ত' FATF এর সামনে এমন দৃশ্য তুলে ধরতে একের পর এক জঙ্গি ও জঙ্গি নেতাকে কার্যত 'গায়েব' করছে পাকিস্তান। এহসানউল্লাহর পর জইশ প্রধান মাসুদ আজহার সেদেশে নেই বলে দাবি তুলেছিল পাকিস্তান। আর জইশ প্রধানকে নিয়ে FATF এর সামনে পাকিস্তানের মুখোশ খুলতে চায় ভারত।

আজহার ও ভারতের অস্ত্রে শান!
FATFকে এর আগে পাকিস্তান জানিয়েছিল যে জঙ্গি নেতা মাসুদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারছে না, কারণ সে নিখোঁজ। এরপর ২০১৯ সালে এক সাক্ষাৎকারে পাকিস্তানের বিদেশমন্ত্রী কুরেশি দাবি করেন যে, আজহার পাকিস্তানে রয়েছে, তার শারীরিক অসুস্থতা রয়েছে। আর মেহমুদের দাবিকে হাতিয়ার করেই , এবার ইসলামাবাদকে তোপ দিতে ব্যস্ত দিল্লি।

সন্ত্রাস-FATF-পাকিস্তান
পুলওয়ামা কাণ্ডের পর মাসুদের বিরুদ্ধে একরাশ প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল ভারত। তা সত্ত্বেও সেই প্রমাণে আমল দেয়নি পাকিস্তান। বলা হয়েছিল, সঠিক প্রমাণ থাকলে, তারা ব্যবস্থা নেবে। অন্যদিকে, রাষ্ট্রসংঘকে বলা হয়, আজহার 'নিখোঁজ' বলে তারা ব্যবস্থা নিতে পারছে না। এদিকে,সেদেশের বিদেশমন্ত্রী আজহারের পাকিস্তানে থাকবার দাবিও করে বসেন। আর এমন এক 'দাবি'তেই FATF এর বৈঠকের আগে পাকিস্তানকে বিঁধতে চাইছে ভারত।

বেজিং-মার্কিন কূটনীতি ও FATF ফ্যাক্টর
১৩ জানুয়ারি FATF এর বৈঠকে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের সাম্প্রতিক পদক্ষেপগুলিকে স্বাগত জানানো হয়। FATF এর এই বৈঠক সেই সময় চিনের বেজিং এ সংগঠিত হয়। এরপর প্যারিসের বৈঠক। FATF থেকে বেরিয়ে আসতে গেরে ১২ টি দেশকে পাকিস্তানের সমর্থনে এগিয়ে আসতে হবে FATF এর বৈঠকে। বর্তমান পরিস্থিতিতে তা কতটা সম্ভব সেদিকে নজর ওয়াকিবহালমহলের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications