রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে এবার 'কাজে নামার' ডাক, মায়ানমারকে হুঁশিয়ারি মাসুদ আজহারের

রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচারের বদলা নিতে এবার মায়ানমারকে কড়া বার্তা দিল জৈশ-এ মহম্মদ প্রধান মাসুদ আজহার

রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচারের বদলা নিতে এবার মায়ানমারকে কড়া বার্তা দিল জৈশ-এ মহম্মদ প্রধান মাসুদ আজহার। নিজের পত্রিকার মাধ্যমে সমস্ত জৈশ- এ মহম্মদ সদস্য ও অনুগামীদের প্রস্তুত হওয়ার ডাক দিল মাসুদ আজহার। মায়ানমারকে হুঁশিয়ারি দিয়ে মাসুদ আজহারের দাবি, এবার আক্রমণকারীদের পায়ের শব্দে ভরে যাবে গোটা মায়ানমার।

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে এবার 'কাজে নামার' ডাক, মায়ানমারকে হুঁশিয়ারি মাসুদ আজহারের

তারই পত্রিকা আল কলমে মাসুদ আজহারের দাবি, আজ গোটা মুসলিম উমমাহ (রাষ্ট্র)রোহিঙ্গা মুসলিমদের যন্ত্রণায় কাতরাচ্ছে। রোহিঙ্গাদের এই বলিদানেই গোটা মুসলিম দুনিয়া জেগে উঠবে। সাদি ছদ্মনামে মাসুদ আজহারের দাবি, মায়ানমারের মুসলিমদের পাশে দাঁড়ানোর সময় এসেছে। যার দ্বারা যতটা সম্ভব, তা করতে হবে। নমাজ পাঠ করেই উঠে পড়ে কাজে লাগার ডাক দিয়েছে এই কুখ্যাত জঙ্গি। উল্লেখ্য, রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচারের প্রতিবাদ করে পাকিস্তানে মিছিল, সমাবেশ করা হলেও এই প্রথম সরাসরি মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল কোনও জঙ্গি সংগঠন।

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে এবার 'কাজে নামার' ডাক, মায়ানমারকে হুঁশিয়ারি মাসুদ আজহারের

অপরদিকে মায়ানমারে রোহিঙ্গা জঙ্গিদের জৈশ-এ মহম্মদই প্রশিক্ষণ দিয়েছে বলে অনুমান ভারতীয় গোয়েন্দাদের। জৈশ-এ মহম্মদ সেখানে প্রশিক্ষণ শিবির চালাচ্ছে বলেও ধারনা। বাংলাদেশের চট্টগ্রাম এলাকা থেকেও এই জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলি চালানো হচ্ছিল বলে জানতে পেরেছেন ভারতীয় গোয়েন্দারা। বাংলাদেশের এই রকমেরই একটি শিবির থেকে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ পেয়েছে দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে জানায় রোহিঙ্গা সলিডারিটি অর্গ্যানাইজেশনের এক সদস্য খালিদ মহম্মদ। মায়ানমারের আরাকান অঞ্চলকে পৃথক ইসলামিক দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছে এই আরএসও।

গত ২৫শে অগাস্টের মায়ানমারের রাখিন প্রদেশে সেনা ও পুলিশ চৌকিতে হামলা চালায় রোহিঙ্গা জঙ্গিরা। সেই হামলায় বেশ কয়েকজন পুলিশ ও সেনাকর্মীর মৃত্যু হয়। এরপরই পাল্টা অভিযান শুরু করে মায়ানমার সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+