জিংপিংয়ের ভাষণে মুগ্ধ জ্যাকি চ্যান! শাসকদলে যোগ দিতে চান অভিনেতা
শাসকদল কমিউনিস্ট পার্টি অফ চায়নাতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জ্যাকি চেন। হংকংয়ের বাসিন্দা এই অভিনেতা আন্তজাতিক চলচিত্র দুনিয়ার এক বিখ্যাত নাম। সম্প্রতি ঘনিষ্ঠ মহলে এই ইচ্ছার কথা জানিয়েছেন চ্যান।
শাসকদল কমিউনিস্ট পার্টি অফ চায়নাতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জ্যাকি চেন। হংকংয়ের বাসিন্দা এই অভিনেতা আন্তজাতিক চলচিত্র দুনিয়ার এক বিখ্যাত নাম। সম্প্রতি ঘনিষ্ঠ মহলে এই ইচ্ছার কথা জানিয়েছেন চ্যান।

গত ১ লা জুলাই দলের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রেখেছিলেন চিনের প্রেসিডেন্ট জি জিংপিং। কার্যত তাঁর বক্তব্য কেমন লেগেছে? এই বিষয়ে নিজস্ব বক্তব্য পেশ করেছেন চলচিত্র জগতের শিল্পীরা। আর সেখানে বক্তব্য রাখতে গিয়েই জ্যাকি চ্যান জানিয়েছেন, তিনি শাসকদলে যোগ দিতে চান। জিংপিংয়ের ভাষণে মুগ্ধ তিনি।
চিনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, চাইনা ফ্লিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জ্যাকি চ্যান বলেছেন, কমিউনিস্ট পার্টির মহানতা আমায় মুগ্ধ করেছে। এই দল যা বলে তাই করে। খুব অল্পদিনের চিন সরকার প্রতুশ্রুতি রেখেছে।
শুধু তাই নয়, দেশকেও এগিয়ে নিয়ে গিয়েছে জিংপিং। আর সেই কারণে শাসকদলের প্রতি তাঁর আকর্ষণ বলে জানিয়েছেন অভিনেতা চ্যান। তিনি স্পষ্ট বলেছেন, আমি কমিউনিস্ট পার্টির সদস্য হতে চাই।
আজকে নয়, বহু বছর ধরে কমিউনিস্ট পার্টির সমর্থক জ্যাকি চ্যান। তিনি চিনের পিপিলস পলিটিক্যাল কণসালটেটিভ পার্টির সদস্য ছিলেন। এই সংগঠনের সদস্যরা কমিউনিস্ট পার্টি মনোনীত। ২০১৩ সাল থেকে অভিনেতা শাসকদলের ঘনিষ্ঠ। ২০২১ সালে হংকং নির্বাচনি সংস্কার আনার পর তাঁকে নির্বাচনি কমিটির সদস্য করা হয়।
১৫০ বেশি ছবিতে অভিনয় করেছেন জ্যাকি চ্যান। পূর্ব-পশ্চিমের সব দেশে সমান ভাবে পরিচিত। ২০১৯ সালে হংকংয়ে যখন গণতন্ত্রের পক্ষে লড়াই চলছে তখণ সেই প্রতিবাদে সমালোচনা করায় ব্যাপক বিতর্ক হয়। তিনি বারবার বলেছেন, চিনা নাগরিক হিসাবে গর্বিত তিনি। যেখানেই চান সেখানে চিনের লাল পতাকাকে স্যালুট জানানো হয়। জ্যাকি বলেন, জন্মস্থান হিসাবে চিন এবং হংকংকে আমি ভালোবাসি।












Click it and Unblock the Notifications