পাক বিদেশমন্ত্রীর সফরের পরেই কাশ্মীর নিয়ে 'ইউটার্ন' নিয়ে পরোক্ষে ভারতকে বিঁধল চিন

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে ফের সুর চড়াল চীন। পাক বিদেশমন্ত্রীর বেজিং সফরের পরেই এই চড়া সুর শোনা যাচ্ছে।

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে ফের সুর চড়াল চীন। পাক বিদেশমন্ত্রীর বেজিং সফরের পরেই এই চড়া সুর শোনা যাচ্ছে। শুক্রবার চিনের পক্ষ থেকে কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বলা হয়েছে। ১৯৭২ সালের সিমলা চুক্তি লঙ্ঘন করেছে ভারত। ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই কাশ্মীর নিয়ে দুই দেশের সমস্যা রয়েছে। কাজেই রাষ্ট্রপুঞ্জের নির্ধারিত চুক্তি মেনেই দুই দেশের উচিত কাশ্মীর নিয়ে সমাধান সূত্র বের করা।

কাশ্মীর নিয়ে ইউটার্ন নিয়ে পরোক্ষে ভারতকে বিঁধল চিন

চিনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কাশ্মী সমস্যা আরও জটিল হয়েছে। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, চিন বিষয়টি নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন এবং তাঁরা পাকিস্তানের অধিকার রক্ষার লড়াইয়ে তারা সমর্থন জানাবেন।

কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের তেমন কোনও দেশ বিরোধিতা করেনি। একা পাকিস্তানই লড়াই চালিয়ে যাচ্ছিল। চিন প্রথমে লাদাখ নিয়ে একটু আপত্তি জানিয়েছিল বটে, তবে সেই বিরোধিতা তেমন জোড়াল ছিল না। কাশ্মীর নিয়ে সমর্থন জোটাতে পািকস্তান কিন্তু উঠে পড়ে লেগেছে। বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে কথা বলে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইমরান খান। এই চেষ্টাতেই কয়েকদিন আগে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি দেখা করেছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে।

সেই বৈঠকের পরেই চিন কাশ্মীর নিয়ে সুর চড়াতে শুরু করেেছ বলে দাবি কূটনীতিকদের। চিনের বিদেশমন্ত্রী জানিয়েছেন পাকিস্তান এবং ভারত দুই দেশই বন্ধু প্রতিবেশী দেশ। এবং দুই দেশই উন্নয়নশীল। দুই দেশেরই উচিত শান্তিপূর্ণ সমাধান সূত্র বের করা। চিন দাবি করেছে দুই দেশ আলাপ আলোচনা এবং আপোস করলেই সমাধান বেরিয়ে আসবে। এদিকে পাকিস্তানের বিদেশমন্ত্রী জানিয়েছেন কাশ্মীর ইস্যুতে চিন পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+