উহানের ল্যাব থেকে ভাইরাস, প্রতিক্রিয়া জানালেন ল্যাবের ডিরেক্টর

উহানের ল্যাব থেকে ভাইরাস, প্রতিক্রিয়া জানালেন ল্যাবের ডিরেক্টর

আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির অভিযোগ, চিনের উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে ভাইরাস। আমেরিকার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে চিনকে বলেছেন ফল ভুগতে হবে। যদিও উহানের সেই ল্যাবের ডিরেক্টর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এটা পুরোপুরি অসম্ভব। একইসঙ্গে তিনি আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির অভিযোগ বাতিল করে দিয়েছেন।

বেজিং-এর ওপর চাপ

বেজিং-এর ওপর চাপ

করোনা মহামারী মোকাবিলায় চিনের অবস্থান পরিষ্কার নয় বলে অভিযোগ করেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনিয়ে চিনকে হুঁশিয়ারিও দিয়েছেন। আমেরিকার অভিযোগ উহানের ভাইরোলজি ল্যাব থেকেই ছড়িয়ে ভাইরাস। কেননা সেই গবেষণাগার ছিল পি ফোর তালিকা ভুক্ত। যেখানে কিনা বিপজ্জনক বিষয় নিয়ে গবেষণা চলে। আমেরিকার তরফে জানানো হয়েছিল, পুরো তদন্ত চালানো হচ্ছে বিষয়টি নিয়ে।

 চিনের গবেষকদের দাবি

চিনের গবেষকদের দাবি

অন্যদিকে চিনের গবেষকরা দাবি করছেন, বন্য জন্তু যে বাজারে বিক্রি হয়, সেই বাজারে পশুর শরীর থেকে মানুষের শরীরে গিয়েছে করোনা ভাইরাস।

ল্যাব ডিরেক্টরের দাবি

ল্যাব ডিরেক্টরের দাবি

সরকারি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ল্যাব ডিরেক্টর জানিয়েছেন, কোনওভাবেই তাঁদের থেকে ভাইরাস বের হওয়ার কোনও সম্ভাবনা নেই। তিনি আরও দাবি করেছেন ওই ল্যাবের কোনও কর্মীই করোনায় আক্রান্ত হননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+