বাইডেন-মোদী আলোচনায় এসেছে বাংলাদেশ প্রসঙ্গও, দুই রাষ্ট্রনেতাই জানিয়েছেন উদ্বেগ, জানিয়েছে হোয়াইট হাউস

ভারতের প্রধানমন্ক্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গও। প্রসঙ্গত, গত সপ্তাহে দুই রাষ্ট্রনেতা ফোনে কথা বলেন। তাঁরা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষাট কিরবি বুধবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বাইডেন এবং মোদী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিরবি বলেছেন, বাংলাদেশের জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যত সম্পর্কে তাঁরা তাঁদের উদ্বেগ স্পষ্ট করেছেন।

joe biden modi

প্রসঙ্গত, গত ২৬ অগাস্ট হোয়াইট হাউস তাদের বিবৃতিতে মোদী-বাইডেনের আলোচনায় ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কথা উল্লেখ করেছিল। সেখানে বাংলাদেশ নিয়ে কোনও কথা ছিল না। তবে সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা তাঁর অফিস থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল টেলিফোনিক আলোচনায় ছিল বাংলাদেশ প্রসঙ্গও।

প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছিল দুই নেতা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যৌথ উদ্বেগ প্রকাস করেছেন। তাঁরা বাংলাদেশের আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপরে জোর দিয়েছেন। একই কথা বলা হয়েছিল ভারতের বিদেশমন্ত্রকের তরফেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+