ফের ইজরায়েলি হানা গাজায়, কমপক্ষে ৪০ জনের মৃত্যু-আহত অসংখ্য
ফের ইজরায়েলি হানা গাজায়। গাজা স্ট্রিপের মাওয়াসিতে ইজরায়েলি সেনার হামলায় কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬০ জনের। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ইজরায়েল এবং প্যালেস্তাইনের দ্বন্দ্বে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।
গত কয়েক মাস ধরে চলছে চলছে ইজরায়েল প্যালেস্তাইন সংঘাত। হামাস জঙ্গিরা প্রথমে ইজরায়েলের উপরে হামলা চালায়। অসংখ্য ইজরায়েলিকে পণবন্দি করে তারা। তারপরেই ইজরায়েল পাল্টা হামলা চালাতে শুরু করে গাজার উপরে। যুদ্ধে একেবারে বিধ্বস্ত পরিস্থিতি গাজার। ইজরায়ের যেকোনও মূল্যে হামাস জঙ্গিদের নিকেষ করতে মরিয়া হয়ে উঠেছে।

গত কয়েক মাস ধরে লাগাতার হামলা পাল্টা হামলা চলছে ইজরায়েল এবং গাজার মধ্যে। শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে। গাজাস্টিপে ইজরায়েলি সেনার লাগাতার হামলার জেরে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। এই নিয়ে গোটা বিশ্বেই ইজরায়েলের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছিল। কিন্তু কোনও মূল্যেই হামাস জঙ্গিদের রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু।
গাজার হত্যালীলা নিয়ে সরব হয়েছেন একাধিক দেশ। প্রতিবাদে সামিল হয়েছিল রাষ্ট্রপুঞ্জও। কিন্তু তারপরেও হামাসদের বিরুদ্ধে যুদ্ধ থামাতে নারাজ। কয়েকদিন আগে হামাসদের শীর্ষনেতাকে হত্যা করেছে ইজরায়েল। তারপরেই লেবাননের সঙ্গে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল ইজরায়েলে। তারপরেই ইজরায়েলের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করে হামাস জঙ্গিরা।

গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইজরায়েলি সেনা। গাজার পক্ষ থেকে দাবি করা হয়েছে এই হামলায় কমপক্ষে ৯০ জনের মৃত্যু হয়েছে অর্থাৎ লাফিয়ে লাফিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। শিশু, মহিলা, বৃদ্ধরা সবচেয়ে বেশি এই হত্যালীলার শিকার হচ্ছেন। গাজায় লাগাতার হামলায় উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও। কিন্তু গাজায় বসতিপূর্ণ এলাকায় এই হামলার ঘটনার তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Click it and Unblock the Notifications