করোনা ভাইরাসের সম্ভাব্য প্রতিষেধক তৈরি করে ফেলেছে ইসরায়েলি বিজ্ঞানীরা

করোনা ভাইরাসের সম্ভাব্য প্রতিষেধক তৈরি করে ফেলেছে ইসরায়েলি বিজ্ঞানীরা

ইতিমধ্যেই করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি অ্যাখা দিয়ে দিয়েছে হু। এরই মধ্যে এই মারণ রোগের প্রতিষেধক বের করে ফেলেছেন ইসরায়েলের বিজ্ঞানীরা। শীঘ্রই এ বিষয়ে তাঁরা ঘোষণা করবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ইসরায়েল ইনস্টিউট অফ বায়োলজিকাল গবেষণাগার ইতিমধ্যেই সার্স–কোভ–২ ভাইরাসের প্রতিষেধক তৈরির কাজ সম্পন্ন করেছেন, তার আগে এই নতুন ভাইরাসের জৈবিক প্রক্রিয়া ও তার গুণাবলি বোঝার পরই এই উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হয়েছে।

এখনও পর্যন্ত কোভিড–১৯–এ মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৪,৫৬৬ জনের এবং আক্রান্ত হয়েছে ১১৩টি দেশ ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১২৪,১০১ জন। এখনও পর্যন্ত এই রোগের কোনও ওষুধ বা বাঁচার উপায় বের হয়নি, কিন্তু নতুন এই অগ্রগতি অবশ্যই মানুষের মনে বিশেষ করে কোভিড–১৯ রোগীর কাছে আশার আলো এনেছে। গোটা বিশ্বের বিজ্ঞানীরা এই রোগের নিরাময় খোঁজার জন্য বিভিন্ন চিকিৎসা সহ প্রতিষেধক নিয়েও গবেষণা করছেন যার সাহায্যে এই রোগকে প্রতিরোধ করা যায় এবং রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য ওষুধ বের করার চেষ্টাও করছে।

কোভিড–১৯–এর প্রতিষেধকের জন্য কতদিনের অপেক্ষা

কোভিড–১৯–এর প্রতিষেধকের জন্য কতদিনের অপেক্ষা

এই প্রতিষেধক ব্যবহারের উপযোগী কিনা তার জন্য দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রথমে যেতে হবে, যার মধ্যে বিভিন্ন ধরনের পরীক্ষা ও গবেষণা প্রধান। পশুদের ওপর প্রি-ক্লিনিক্যাল পরীক্ষা করা হবে, যেটির জন্য অনেক মাস সময় লাগবে। তবে জানা গিয়েছে যে করোন ভাইরাস সম্পর্কে বিশ্বব্যাপী জরুরি অবস্থা বিবেচনা করে এই কার্যকর প্রতিষেধক তৈরির প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত হতে পারে যা হু দ্বারা মহামারী হিসাবে ঘোষণা করা হয়েছে।

বিভিন্ন দেশ থেকে করোনা ভাইরাসের নমুনা পৌঁছেছে ইসরায়েলে

বিভিন্ন দেশ থেকে করোনা ভাইরাসের নমুনা পৌঁছেছে ইসরায়েলে

ওয়াইনেটের রিপোর্ট থেকে জানা গিয়েছে, তিন সপ্তাহ আগে জাপান, ইতালি ও অন্য দেশ থেকে ভাইরাসের নমুনা সংগ্রহ করে তা পাঁচটি চালানে এসে পৌঁছেছে ইসরায়েলে। এই পার্সেলগুলি বিশেষভাবে সুরক্ষিত প্রতিরক্ষা মন্ত্রকের ক্যুরিয়রে করে এসেছে। যেগুলিকে -৮০ ডিগ্রি সেলসিয়াস ঠাণ্ডায় রাখা হয়েছিল। সূত্রের খবর, মধ্য ইসরায়েলের নেস টিজিওনা শহরে অবস্থিত ইনস্টিউট অফ বায়োলজিকাল রিসার্চে এই ভাইরাসের নমুনা পৌঁছানো মাত্র গবেষকরা কাজ শুরু করে দিয়েছেন। ৫০ জন অভিজ্ঞ বিজ্ঞানি এই প্রতিষেধক তৈরির কাজে নিয়োগ রয়েছেন। এখানে উল্লেখ্য, এ বছরের ১ ফেব্রুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতাইয়াহু অই ইনস্টিটিউটকে কোভিড-১৯-এর প্রতিষেধক তৈরি করার নির্দেশ দেন।

কোভিড–১৯–এর প্রতিষেধক নিয়ে আগে কি জানা গিয়েছিল

কোভিড–১৯–এর প্রতিষেধক নিয়ে আগে কি জানা গিয়েছিল

এর আগে মার্কিনী বায়োটেক ফার্ম মর্ডানা ঘোষণা করেছিল যে তারা করোনা ভাইরাসের সম্ভাব্য প্রতিষেধকের বিকাশ করছে। সাংবাদিক বিবৃতিতে ওই ফার্ম বলেছিল যে তারা কোভিড-১৯-এর প্রথম ব্যাচের প্রতিষেধক, যার নাম এমআরএনএ-১২৭৩ তা পাঠানো হয়েছে জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের কাছে। ওই সংস্থা আরও জানায় যে প্রথম পরীক্ষা শুরু হবে এপ্রিলে এবং গরমের শেষে ২৫ জন স্বাস্থবান ব্যক্তির ওপর এটি প্রয়োগ করা হবে। যদিও এখনও পর্যন্ত এই মারণ রোগের কোনও ওষুধ এখনও বের হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+