এপ্রিলে ভারতে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

এপ্রিলে ভারতে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবহেই ভারতে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট৷ আগামী এপ্রিলেই ভারত সফরের কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নাফতালি বেনেট বলেছেন যে তিনি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ তম বার্ষ উপলক্ষে এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে আসবেন৷ উদ্ভাবন-প্রযুক্তি, নিরাপত্তা-সাইবার, কৃষি-জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারিত করাও নাফতালির এই সফরের লক্ষ্য। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিদেশ মিডিয়া উপদেষ্টা এক বিবৃতিতে জানিয়েছেন, নাফতালি বেনেট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে,২ এপ্রিল, ২০২২ শনিবার ভারতে তার প্রথম সরকারি সফর করবেন৷

এপ্রিলে ভারতে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

বিবৃতিতেআরও বলা হয়েছে, গত অক্টোবরে গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (সিওপি২৬) এই দুই নেতা প্রথম দেখা করেছিলেন। যেখানে প্রধানমন্ত্রী মোদী বেনেটকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন। ইসরায়েলের বিদেশ উপদেষ্টা বলেছেন, 'এই সফরটি দেশ এবং নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগকে পুনরায় নিশ্চিত করবে এবং ইসরায়েল ও ভারতের মধ্যে সম্পর্ক স্থাপনের ৩০ তম বার্ষিকীকে চিহ্নিত করবে।'

পিটিআই সূত্রের খবর, ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত চার দিনের সফর ভারতে আসবেন বেনেট। জানা গিয়েছে এই সফরের উদ্দেশ্য ভারত ও ইসরায়েলের মধ্যে কৌশলগত জোটকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শক্তিশালী করা, দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারিত করা। এছাড়াও, নেতারা উদ্ভাবন, অর্থনীতি, গবেষণা-উন্নয়ন, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। বেনেট ভারতে স্থানীয় ইহুদি সম্প্রদায়ের সঙ্গে দেখা করতে পারেন বলে জানা গিয়েছে।

বিবৃতিটিতে আরও বলা হয়েছে, সফরের সম্পূর্ণ সময়সূচী এবং অতিরিক্ত বিবরণ আলাদাভাবে জারি করা হবে। খোদ বেনেট এক প্রেস বিবৃতিতে বলেছেন, আমি আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ভারতে আমার প্রথম সরকারী সফর করতে পেরে আনন্দিত। এবং একসঙ্গে এভাবেই আমরা আমাদের দেশের সম্পর্কের পথ প্রশস্ত করতে নেতৃত্ব দিতে থাকব৷ মোদি ভারত ও ইস্রায়েলের মধ্যে সম্পর্ক পুনঃসূচনা করেছেন, এবং এটি ঐতিহাসিক গুরুত্বের। আমাদের দুটি অনন্য সংস্কৃতির মধ্যে সম্পর্ক গভীর। ভারতীয় সংস্কৃতি এবং ইহুদি সংস্কৃতি বহু পুরনো এবং অর্থপূর্ণ সহযোগিতার উপর নির্ভর করে। ভারতীয়দের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং আমরা সব সময় শেখার চেষ্টা করি। একসঙ্গে আমরা উদ্ভাবন-প্রযুক্তি, নিরাপত্তা এবং সাইবার থেকে শুরু করে কৃষি এবং জলবায়ু পরিবর্তন পর্যন্ত অন্যান্য ক্ষেত্রে আমাদের সহযোগিতা প্রসারিত করব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+