Israel-Palestine Conflict: হামলার তেজ বাড়ছে! স্থলপথেও গাজায় 'অপারেশন' ইজরায়েল আর্মির
Israel-Palestine Conflict: আকাশপথেই নয়! এবার স্থলপথেই গাজাতে ঢুকবে ইজরায়েলের বাহিনী! আর তাতে অনুমোদন দিল ইজরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। শুক্রবার ভোররাতে হঠাত করেই ইজরায়েলের ভুখন্ডে ঢুকে অতর্কিতে হামলা চালায় হামাসের জঙ্গিরা। শুধু তাই নয়, মাত্র ২০ মিনিটে ৫ থেকে ৭ হাজার রকেট ইজরায়েলের উপর ছোঁড়া হয়।
আর এই ঘটনায় ১০০ জনেরও বেশি ইজরায়েলের নাগরিকের (Israel-Palestine Conflict) মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ঘটনায় কয়েকশ মানুষ আহত বলে জানানো হয়েছে। আর এহেন ঘটনার পরেই যুদ্ধের হুঁশিয়ারি দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu। দফায় দফায় মন্ত্রিসভার বৈঠক হয়। আর এই দীর্ঘ বৈঠক শেষে প্যালেস্টাইনে প্রত্যাঘাতের নির্দেশ সে দেশের প্রধানমন্ত্রী।

আর এরপরেই বিশেষ অপারেশন Operation Iron Swords শুরু করার নির্দেশ দেওয়া হয় সেই মতো গাজা স্ট্রিপে একের পর এক হামলা শুরু করে ইজরায়েলের এয়ারফোর্স (Israel-Palestine Conflict)। গাজাতে থাকা একের পর এক হামাসের টার্গেট করে ইজরায়েল এয়ারফোর্সের তরফে মিসাইল ছোঁড়া হয়েছে বলে জানা গিয়েছে।
যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে। শুধু আকাশপথে নয়, স্থলপথেও হামলা জোরদার করতে চলেছে ইজরায়েলের বাহিনী। অন্যদিকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক বার্তায় জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী রিজার্ভ ফোর্সকেও ময়দানে নামানো হচ্ছে।
ইতিমধ্যে সেনাস্তরেও উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়েছে। ইজরায়েল সেনার হুঁশিয়ারি, হামাসের উপর হামলা আরও জোরদার হবে। এই মুহূর্তে প্যালেস্টাইনের এই জঙ্গি সংগঠন সম্পূর্ণ ভাবে কোনঠাসা অবস্থায় রয়েছে বলেও জানানো হয়েছে। তবে এই ঘটনার জন্যে সম্পূর্ণ ভাবে হামাস দায়ী বলেও বার্তা ইজরায়েলের সেনাবাহিনীর।
অন্যদিকে প্যালেস্টাইনেও মানুষের মৃত্যু মিছিল। জানা গিয়েছে, ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সে দেশে। পরিস্থিতি যা তাতে ইসরায়েল এবং প্যালেস্টাইনে মৃত্যু মিছিল ভয়ঙ্কর আকার নিতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের।












Click it and Unblock the Notifications