Israel-Iran Conflict: ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা ইজরায়েলের, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
Israel-Iran Conflict: ইরানের উপর হামলা শুরু করল ইজরায়েল! রাজধানী তেহরানের কাছে একাধিক বড় শহরে একের পর এক বিস্ফোরণের খবর সামনে এসেছে। শুধু তাই নয়, সেনা ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। গত ১লা অক্টোবর ইজরায়েলকে লক্ষ্য করে শতাধিকেরও বেশি মিসাইল ছোঁড়ে ইরান।
যা মোটেই ভালো চোখে নেয়নি সে দেশ। আর এই ঘটনার ২৫ দিন পরেই কার্যত বদলা নিল ইজরায়েল (Israel-Iran Conflict) । তবে এই ঘটনায় নতুন করে উত্তপ্ত হতে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এমনকি ইজরায়েলের এহেন পদক্ষপকে কেন্দ্র করে ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না সামরিক বিশ্লেষকরা।

তবে গোটা পরিস্থিতির (Israel-Iran Conflict) উপর নজর রাখছে আমেরিকা (America)। হোয়াইট হাউস এক বার্তায় জানিয়েছে, আত্মরক্ষা করতেই ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল। অন্যদিকে ইজরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন সেভেট বলেছেন, গত ১লা অক্টোবর ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই ইজরায়েল এই হামলা চালিয়েছে। আর তা চালানো হয়েছে আত্মরক্ষার জন্যেই।
Explosions are heard near Tehran as the Israeli military says it is "conducting precise strikes on military targets in Iran", reports The Associated Press.
— ANI (@ANI) October 26, 2024
Israel-Iran Conflict: একাধিক শহরে হামলা
জানা যাচ্ছে, ইজরায়েল ইরানের (Israel-Iran Conflict) একাধিক শহরে এই হামলা চালিয়েছে। এমনকি তেহরান সহ অন্য শহরে থাকা সেনাঘাটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কোনও পরমাণু ঘাঁটিতে হামলা চালানো হয়নি বলে নিশ্চিত করেছে ইরানের সংবাদমাধ্যম।
এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর জানা জায়নি। এমনকি হতাহতের বিষয়টি স্পষ্ট নয়। তবে হামলার সময় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আর তাতে আশঙ্কা, এই হামলায় ব্যাপক ক্ষতি ইরানের সেনাঘাঁটিতে হতে পারে।
ইজরায়েল ডিফেন্স জানিয়েছে, লাগাতার হামলা চালিয়ে গিয়েছে ইরান। আর সেই জবাব দেওয়ার অধিকার ইজরায়েলেরও আছে। আর তাই ইরানের সেনাঘাঁটি লক্ষ্য করে সঠিক হামলা চালিয়েছে বলে জেরুজালেম। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস ধরে হামাসের উপর লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল সেনা।
একেবারে সমূলে উতখাত করতে আকাশপথের পাশাপাশি স্থলভাগেও সেনাবাহিনী হামলা চালাচ্ছে। ইতিমধ্যে একাধিক হামাস শীর্ষ নেতাকে নিকেশ করেছে সে দেশের সেনাবাহিনী। এমনকি ইজরায়েলের ছোঁড়া মিসাইলে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে হামাস প্রধানের দেহও। যা মোটেই ভালো চোখে নেয়নি ইরান। তবে যে কোনও মুহূর্তে ইজরায়েলকে জবাব দিতে পারে তেহরান।












Click it and Unblock the Notifications