হিজবুল্লার ড্রোন আক্রমণ! লেবাননকে সতর্ক করে পাল্টা জবাব ইজরায়েলের সেনার
Israel-Lebanon Conflict: ইজরায়েলের সঙ্গে লেবাননের সংঘাত তীব্রতর। ৪৮ ঘণ্টার জন্য ইজরায়েলে জারি হলো জরুরি পরিস্থিতি। হিজবুল্লা এদিন স্বীকার করেছে ইজরায়েলে বড় মাপের ড্রোন হামলার কথা।
পাল্টা জবাব দিচ্ছে ইজরায়য়েল। লেবাননের সাধারণ নাগরিকদের সতর্ক করে আকাশে চক্কর কাটছে যুদ্ধবিমান।

হামাস নেতা ইসমাইল হানিয়েকে গত মাসে তেহরানে হত্যা করা হয়। তারপর থেকেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করছিল। এদিন হিজবুল্লার দাবি, গ্রুপের সিনিয়র মিলিটারি কমান্ডারের হত্যার বদলা নিতেই ইজরায়েলের উপর ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছে।
হিজবুল্লা আবার একটি বিবৃতিতে দাবি করেছে ইজরায়েলের বিমান হানায় লেবাননের রাজধানী বেইরুটে গত মাসে মারা যান সিনিয়র মিলিটারি কমান্ডার ফুয়াদ শুকর। তার বদলা নিতেই ইজরায়েলের উপর এই হামলা বলে দাবি হিজবুল্লার।
এরপর পাল্টা লেবাননে হিজবুলের ঘাঁটিতে রকেট হানা চালাচ্ছে ইজরায়েল। ইজরায়েলের উপর যাতে মিসাইল বা রকেট হামলা না হয়, সেই আত্মরক্ষার্থেই জবাব দিচ্ছে ইজরায়েল। জঙ্গি ঘাঁটিগুলিতেই ইজরায়েল ডিফেন্স ফোর্স অন্তত ৩০০ রকেট হানা চালানোর রণকৌশল নিয়েছে বলে জানান আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি।
যেখানে হিজবুল্লাদের উপস্থিতি রয়েছে সেই জায়গাগুলিতে লেবাননের সাধারণ নাগরিকদের সরে যেতে বলা হয়েছে। শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাকে মদত দেয় ইরান। আজ সকাল থেকে উত্তর ইজরায়েলের রকেট হামলার জন্য সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়েছে। তবে এখনও হতাহতের খবর নেই।
আইডিএফের দাবি, তারা জানতে পেরেছে ইজরায়েলে মিসাইল হামলার বড় মাপের পরিকল্পনা করেছে হিজবুল্লা। তারপরই দক্ষিণ লেবাননে হিজবুল্লার ঘাঁটিকে টার্গেট করতে পাঠানো হয়েছে ইজরায়েলের বায়ুসেনার বেশ কয়েকটি বিমান। হিজবুল্লার পাল্টা দাবি, ইজরায়েলের সেনা ঘাঁটি ও ব্যারাকে হামলা চালাতে ৩২০টির বেশি কাটইউশা রকেট নিক্ষেপ করা হয়েছে।
এই পরিস্থিতিতে ইজরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানইয়াহু সিকিউরিটি ক্যাবিনিটের জরুরি বৈঠক ডেকেছেন। তেল আভিভে আইডিএফের সেনা ঘাঁটি থেকে গোটা পরিকল্পনার তদারকি করছেন নেতানইয়াহু ও ডিফেন্স মিনিস্টার ইওয়াভ গালান্ত।












Click it and Unblock the Notifications