LIVE Israel-Lebanon Conflict: লেবাননের উপর ইজরায়েলের হাম‌লা, আরও উত্তপ্ত পরিস্থিতি, ক্রমশ বাড়ছে হতাহতের সংখ্যা

যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে ইজরায়েল এবং লেবাননের মধ্যে। হিজবুল্লা জঙ্গিদের নির্মুল করতে জোর তৎপরতা শুরু করেছে ইজরায়েলি সেনা। ইরানে হিজবুল্লা প্রধানকে হত্যা করার পর থেকে লাগাতার হিজবুল্লাদের উপরে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা। এই পরিস্থিতিতে লেবাননের একাধিক জায়গায় বোমা বর্ষণ হচ্ছে গত কয়েকদিন ধরেই। সোমবার তা চরম আকার নিয়েছে।

ইজরায়েলি সেনার হামলায় মৃত ও আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে এই ঘটনা। ইজরায়েল এবং লেবাননের মধ্যে সংঘাত নিয়ে যাবতীয় আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

lebanon

Sep 24, 2024, 11:50 pm IST

যুদ্ধের মধ্যেও শান্তির আলোচনা

লেবাননের বিভিন্ন স্কুল সহ নানা সরকারি বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছেন ঘরছাড়ারা। ওদিকে ইজরায়েলের তরফে রাষ্ট্রসংঘে তাঁদের প্রতিনিধি ড্যানি ডেনন বলেছেন, তাঁরা শান্তি ফেরাতে আলোচনার পথ খোলা রাখছেন।
Sep 24, 2024, 11:06 pm IST

পাল্টা হামলা চালাচ্ছে ইজরায়েলও

লেবানন থেকেও পাল্টা ইজরায়েলে হামলা চালানো হচ্ছে। ইজরায়েলের সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে তার নানা ফুটেজ। এই ফুটেজ ইজরায়েলের উত্তরাংশের সাফাদ এলাকার
Sep 24, 2024, 8:33 pm IST

মৃত বেড়েই চলেছে লেবাননে

লেবাননে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৫৮ জন। আহত হয়েছেন অন্তত ১৮৩৫ জন। এর মধ্যে ৫০ জন অন্তত শিশু মারা গিয়েছে। অন্যদিকে পাল্টা হিজবুল্লারাও আক্রমণ শানিয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছে।
Sep 24, 2024, 5:51 pm IST

লেবাননে আকাশপথে হামলা

সমাজ মাধ্যমে যে ভিডিও শেয়ার হয়েছে তাতে দেখা যাচ্ছে লেবাননের বেইরুটে কীভাবে হামলা চালিয়েছে ইজরায়েল। দক্ষিণ বেইরুটে ইজরায়েলের আকাশপথে হামলার চিত্র।
Sep 24, 2024, 3:32 pm IST

ঘরছাড়া হাজার হাজার মানুষ

লেবাননে ইজরায়েলের হামলার পরে হাজার হাজার মানুষ ইতিমধ্যে নিজেদের বাসস্থান ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রাতারাতি তাঁদের ঘরবাড়ি ছাড়তে হয়েছে। আর সেই সংখ্যাটা আরও বাড়ছে।
Sep 24, 2024, 1:50 pm IST

মিকাত চললেন নিউ ইয়র্ক

ইজরায়েলের প্রধানমন্ত্রী নিজাব মিকাতি নিউ ইয়র্ক উড়ে যাচ্ছেন। মন্ত্রিসভার সমস্ত বৈঠক তিনি বাতিল করেছেন। রাষ্ট্রপুঞ্জের কাছে তিনি আবেদনও করেছেন ইজরায়েলের আগ্রাসন থামাতে চেয়ে।
Sep 24, 2024, 11:03 am IST

চলছে দোষারোপের পালা

হিজবুল্লার তরফে ৬ জায়গায় পাল্টা হামলা চালানো হয়েছে। অন্যদিকে নিরাপত্তা পরিষদে ইজরায়েলের লেবাননে হামলা নিয়ে আলোচনার দাবি জানিয়েছে ফ্রান্স। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পাজেস্কিয়ান গোটা অঞ্চলটাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার দায় চাপিয়েছেন ইজরায়েলের ওপর।
Sep 24, 2024, 9:30 am IST

মৃত বেড়ে ৫০০-র কাছে

লেবাননে হামলায় মৃত বেড়ে ৪৯২ জন হয়ে গিয়েছে। এর মধ্যে ৩৫ জন শিশু রয়েছে। সবমিলিয়ে আহতের সংখ্যা ১৬৪৫ জন। মার্কিন যুক্তরাষ্ট্র আরও সেনা পাঠাচ্ছে ওই অঞ্চলে। ইতিমধ্যে ৪০ হাজারের বেশি মার্কিন সেনা সেখানে রয়েছে।
Sep 24, 2024, 9:12 am IST

লেবাননের বাসিন্দাদের সতর্ক করলেন ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু।
Sep 24, 2024, 9:11 am IST

লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইজরায়েলের উপরে পাল্টা হামলা হিজবুল্লাদের
Sep 24, 2024, 12:08 am IST

ইজরায়েলে মৃত বেড়ে ৩৫৬

ইসরায়েলের হামলায় লেবাননে মৃত বেড়ে ৩৫৬ জন পেরিয়ে গিয়েছে। অনবরত আক্রমণে আহত হয়েছেন অন্তত ১২৪৬ জন মানুষ। মৃতদের মধ্যে ২৪ জন শিশু ও ৪২ জন মহিলাও রয়েছেন।
Sep 24, 2024, 12:02 am IST

১১০০ জায়গায় হামলা

একদিনে ইজরায়েলের তরফে লেবাননের ১১০০টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সেদেশেরই সরকারি সূত্র। তাতে ব্যবহার করা হয়েছে ১৪০০টির বেশি ধরনের অস্ত্রসম্ভার।
Sep 23, 2024, 10:33 pm IST

আহত ১ হাজার পার

ইজরায়েলের বোমা হামলায় লেবাননে মৃত বেড়ে ২৭৪ জন, আহত ১০০০ এর বেশি মানুষ। মৃতদের মধ্যে ৩৯ জন মহিলা ও দুজন চিকিৎসক রয়েছেন বলে সরকারি সূত্রে খবর।
Sep 23, 2024, 10:12 pm IST

বেইরুটের বিমান বাতিল

বেইরুটের বিমান বাতিল করে দিল জর্ডন। কবে আবার বিমান পরিষেবা ফের চালু হবে তা নিয়ে সেদেশের অসামরিক বিমান পরিবহণ কমিশনের তরফে কোনও সুষ্পষ্ট বক্তব্য জানানো হয়নি।
Sep 23, 2024, 9:14 pm IST

হামলা গত সপ্তাহেও

গত সপ্তাহে মঙ্গল, বুধবার পর পর দুই দিন পেজার এবং ওয়াকি টকি বিস্ফোরণে লেবাননে মৃত্যু হয়েছে অন্তত ৫১ জনের। এই তালিকায় আছেন শিশুরাও।
Sep 23, 2024, 9:08 pm IST

হুঁশিয়ারির অভিযোগ লেবাননের

লেবানন প্রশাসনের অভিযোগ, তাদের দেশের মানুষ জনকে বাড়ি ছাড়ার হুঁশিয়ারি দিয়ে প্রায় ৮০ হাজার ফোন এসেছে ইজরায়েল থেকে। এই ঘটনায় ৪০০ জন লেবানন বাসী আহত হয়েছেন।
Sep 23, 2024, 9:06 pm IST

উত্তপ্ত পরিস্থিতি ১১ মাস ধরে

গত ১১ মাস ধরে হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ চলছে ইজরায়েলের। সে দেশে হামলা চালিয়েছিল প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। তাদের সমর্থন জানায় হিজবুল্লাও। এবার পাল্টা আক্রমণে নেমেছে ইজরায়েল।
Sep 23, 2024, 9:03 pm IST

আক্রমণ-পাল্টা হামলা

ইজরায়েল সেনা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বেসামরিক বাড়ি থেকে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের উপায় উন্মোচন করছেন এবং আইডিএফ এই তাদের যাবতীয় আক্রমণ সম্পূর্ণ ভেস্তে দেওয়ার পরিকল্পনা নিয়েছে।
Sep 23, 2024, 8:57 pm IST

মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন

মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম তীরের রামাল্লা শহরে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অভিযান এবং মিডিয়া নেটওয়ার্কের অফিস বন্ধ করে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এই পদক্ষেপটি সারা বিশ্বে সংবাদপত্রের স্বাধীনতার জন্য মার্কিন সমর্থনের সাথে অসঙ্গতিপূর্ণ।"
Sep 23, 2024, 8:53 pm IST

৩০০ ঘাঁটিতে হামলা

ইজরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, সোমবার হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর অন্তত ৩০০টি ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে।
Sep 23, 2024, 8:51 pm IST

সবথেকে বড় সামরিক অভিযান!

ইতিহাস বলছে, ২০০৬ সাল থেকে হিজবুল্লা জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। গত ১৮ বছরে এই প্রথম এত বড় কোনও সামরিক অভিযান চালানো হল।
Sep 23, 2024, 8:50 pm IST

ইজরায়েলের লক্ষ্য ৮০০ হিজবুল্লা

ইজরায়েল সেনার পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণ লেবাননে লুকিয়ে থাকা ৮০০ হিজবুল্লা তাদের লক্ষ্য।
Sep 23, 2024, 8:47 pm IST

ভয়ঙ্কর অবস্থা দক্ষিণ লেবাননে

ইজরায়েলের এই হালমার জেরে সবথেকে খারাপ অবস্থা দক্ষিণ লেবাননে। অসংখ্য সাধারণ মানুষ তাঁদের ঘর, বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তাঁদের অনেকেই বেহরুটের দিকে পালানোর চেষ্টা করছেন।
Sep 23, 2024, 8:45 pm IST

ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা

ইজরায়েলের পক্ষ থেকে যে আক্রমণ করা হয়েছে, তাতে এখনও পর্যন্ত ২৪৭ জনের মৃত্যু হয়েছে বলেই খবর।
Sep 23, 2024, 8:42 pm IST

লেবাবনের উপর হামলা ইজরায়েলের

লেবাননের উপর সবথেকে বড় ও প্রাণঘাতী হামলা চালাল ইজরায়েল,হিজবুল্লা জঙ্গিদের নির্মুল করতে জোর তৎপরতা শুরু করেছে ইজরায়েলি সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+