Israel-Hamas Conflict: হিজবুল্লাদের ড্রোন হামলা নেতানিয়াহুর বাড়িতে, পাল্টা বেইরুটে হামলা ইজরায়েলের
একেবারে হামাস জঙ্গিদের দুরমুশ করে দিতে মরিয়া হয়ে উঠেছে ইজরায়ের। একের পর এক হিজবুল্লা নেতাকে নিকেশ করে চলেছে ইজরায়েলি সেনা। তার পাল্টা ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়া হুর বাড়িরতে হামলা চালায়য় হিজবুল্লা জঙ্গিরা। জানা গিয়েছেন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে জঙ্গিরা।
পাল্টা হিজবুল্লাদের বিরুদ্ধে দ্বিগুণ শক্তি নিয়ে হামলা চালাতে শুরু করে দিয়েছে ইজরায়েলি সেনা। পাল্টা হামলা চালাতে শুরু করে দিয়েছে বেইরুট এবং গাজায়। একের পর এক এয়ারস্ট্রাইক, বোমা বর্ষণ চলছে। ইজরায়েলি সেনার টার্গেটে নিকেষ হয়েছে একেরপর এক হিজবুল্লা জঙ্গি।

জানা গিয়েছে লেবানন থেকে টার্গেট করা হয়েছিল নেতানিয়াহুর বাড়িকে। ইজরায়েলের হাইফা সিজারিয়া এলাকায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বা়ড়িকে টার্গেট করে হিজবুল্লা জঙ্গিরা। যদিও নেতানিয়াহু নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। একের পর এক হিজবুল্লা জঙ্গি নেতাদের নিকেশ করেছে ইজরায়েলি সেনা তার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
ইজরায়েলি সেনার পক্ষ থেকে জানানো হয়েছে খোলা জায়গায় এসে পড়েছিল ড্রোনটি। সেকারণে কোনও বড় অঘটন ঘটেনি। তারপরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে গোটা এলাকায়। যদিও প্রধানমন্ত্রীর বাড়ি হওয়ায় গোটা এলাকাটি হাই সিকিওরিটি জোনের মধ্যে পড়ে। তার মধ্যে কীভাবে ড্রোন হামলা হল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সেই ড্রোন হামলায় কেউ হতাহত হননি।
ইজরায়েলের ডিফেন্স সিস্টেম অত্যাধুনিক বলে দাবি করা হয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেমগুলির মধ্যে পড়ে সেটি। তারপরেও হিজবুল্লাদের ড্রোন কীভাবে ঢুকে পড়লে নেতানিয়াহুর বাড়িতে। এই হামলার পরে যে ইজরায়েলি সেনার একটু হলেও ঘুম উড়েছে তাতে কোনও সন্দেহ নেই। হিজবুল্লা জঙ্গিদের নাস্তানাবুদ করতে লেবাননেও হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা।
ইজরায়েলের অভিযোগ ছিল লেবাননের মাটিকে ব্যবহার করে অস্ত্র মজুত করছে হিজবুল্লারা। সেখানকার বাসিন্দাদের টাকা এবং খাবারের টোপ দিয়ে তাঁদের ঘরবাড়িতে অস্ত্র মজুত করছে। লেবাননে লাগাতার রকেট হামলায় একাধিক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। হিজবুল্লাদের নিশানা করতে ইরাকেও হামলা চালিয়েছে ইজরায়েল। যুদ্ধ প্রায় মধ্য গগণে পৌঁছে গিয়েছে। একের পর এক হিজবুল্লা জঙ্গি নেতাদের নিকেষ করছে ইজরায়েল।












Click it and Unblock the Notifications