Israel Strikes Lebanon: পেজার-ওয়াকিটকি'তে বিস্ফোরণের পরেই লেবাননের উপর এয়ারস্ট্রাইক ইজরায়েলের

Israel Strikes Lebanon: ভয়াবহ যুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব! লেবাননের উপর সরাসরি এয়ারস্ট্রাইক শুরু করল ইজরায়েল। গত দুদিন ধরেই হিজবুল জঙ্গিদের ব্যবহৃত পেজার-ওয়াকিটকি'তে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এমনকি রেডিও'তেও বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এরপরেই যুদ্ধের হুমকি দেয় হিজবুল প্রধান।

এমনকি এই ঘটনা যুদ্ধের সমান বলেও মন্তব্য করে। আর এরপরেই লেবাননের উপর সরাসরি এয়ারস্ট্রাইক ইজরায়েলের।হিজবুলের বিভিন্ন ঘাঁটি টার্গেট করে এই হামলা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। হামলার কথা স্বীকার করে নিয়েছে ইজরায়েল ডিফেন্স ফোর্স (Israel Strikes Lebanon) ।

Israel Strikes Lebanon

এমনকি হিজবুলের অন্তত ৩০ টি ঘাঁটি টার্গেট করে এই এয়ারস্ট্রাইক চালানো হয়েছে বলেও ইজরায়েল ডিফেন্স ফোর্সের সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে। একেবারে সমূলে জঙ্গিদের নিকেশ করতে এবং একের পর এক ঘাঁটি ধ্বংস করতেই এই হামলা বলেও ইজরায়েল সেনার তরফে জানানো হয়েছে।

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ইজরায়েল সেনাবাহিনীর দাবি, কয়েক দশক ধরে প্রভাব বিস্তার করেছে হিজবুল জঙ্গি সংগঠন। সাধারণ মানুষকে মানব ঢাল হিসাবে ব্যবহার করে একের পর হামলা সংঘটিত করেছে। এমনকি দক্ষিণ লেবাননকে এই জঙ্গি গোষ্ঠী একেবারে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে বলেও এদিন তোপ ইজরায়েলের। ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি কত তা স্পষ্ট নয়। এমনকি হতাহতের খবরও জানা যায়নি। তবে লাগাতার এই এয়ারস্ট্রাইক চালানো হয়েছে বলে খবর।

এই ঘটনায় নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা। সংযত থাকার বার্তা দিয়েছে আমেরিকা, ব্রিটেন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, একের পর এক পেজার-ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়। কয়েকশ মানুষ আহত।

আর এরপরেই ইজরায়েলকে হুমকি দেয় হিজবুল প্রধান নাসরুল্লাহ। ইজরায়েল যেভাবে গণহত্যা চালিয়েছে এজন্য চরম শান্তি পাবে। চরম সীমা পেরিয়ে গিয়েছে। যুদ্ধের সমান বলে হুঁশিয়ারি দেয় হিজবুল। যা হালকা ভাবে নেয়নি ইজরায়েল। এহেন হুঁশিয়ারির পরেই হিজবুল ঘাঁটি টার্গেট করে হামলা শুরু করল সে দেশের সেনাবাহিনী।

বলে রাখা প্রয়োজন, একের পর এক পেজার-ওয়াকিটকি'তে বিস্ফোরণের পরেই ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর জুয়াব গলানি সম্প্রতি সে দেশের সেনাবাহিনীর সঙ্গে কথা বলেন। আর তা বলার সময় বলেন আমরা একটা নতুন পর্যায়ের যুদ্ধ শুরু করতে চলেছি। আর এরপরে অনেকেই বলছেন, ইজরায়েল হাইটেক যুদ্ধের দিকে এগোচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+