ইরানে আটক ইজরায়েলি জাহাজ, আটকে ১৭ জন ভারতীয়
ইরান এবং ইজরায়েলে সফরে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। তার মধ্যেই বিপত্তি। ইজরায়েলি জাহাজ আটক করেছে ইরান। তাতে ১৭ জন ভারতীয় রয়েছে বলে খবর। ইরানের সেনা জাহাজটিকে আটক করেছে বলে জানা গিয়েছে। হারমুজের কাছে জাহাজটি ছিল।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রক ইরানের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে। তেহেরানও দিল্লির সঙ্গে এই নিয়ে যোগাযোগ করেছে। যাতে দ্রুত সেখানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করা যায় তার চেষ্টা করছে ভারতীয় বিদেশমন্ত্রক।

প্যালেস্তাইন এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। ১ এপ্রিল থেকেই ইজরায়েলের সঙ্গে ইরানের বিবাদ তৈরি হয়েছিল। ইরান ইজরায়েলের সঙ্গে হামলা চালাবে বলে খবর পাওয়া যায়। তারপরেই ভারতের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছিল। ভারতীয়দের এই সময় ইজরায়েল এবং ইরানে সফর এড়িয়ে চলার নির্দেশ দিয়েছিলেন তিনি।

শনিবার সকালে ইজরায়েলি জাহাজটিকে আটক করে ইরানের নৌসেনা। হরমুজের কাছ দিয়ে যাচ্ছিল জাহাজটি। জাহাজটির উপর থেকে কপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে জাহাজের বাসিন্দাদের। ভারতীয়দের আটক করার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ভারতের বিদেশমন্ত্রক যেহেতু যোগাযোগ করছে সেকারণে মনে করা হচ্ছে শীঘ্রই তাদের উদ্ধার করা যাবে।

Click it and Unblock the Notifications