Israel India Relations: ইজরায়েলের ওয়েবসাইটে পাকিস্তানে জম্মু-কাশ্মীর! ‘ভুল’ মেনে তড়িঘড়ি সরানো হল ম্য়াপ

Israel India Relations: লেবাননের সঙ্গে মহাযুদ্ধ ইজরায়েলের (Israel Lebanon War)। ইরানের জঙ্গি সংগঠন হিজবুল্লাকে (hezbollah) টার্গেট করে একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক মঞ্চে বরাবরই উদ্য়োগী হয়েছে ভারত (India)। আর এবার সরকারি ওয়েবসাইটে সেই ভারতেরই ভুল মানচিত্র (India Map) প্রকাশ করল ইজরায়েল (Israel)। ঘটনা সামনে আসতেই তুমুল শোরগোল।

ইজরায়েলের ওয়েবসাইটে জম্মু ও কাশ্মীরকে (Jammu and Kashmir) পাকিস্তানের অংশ (Pakistan) হিসেবে দেখানো হয়েছে। আর এরপরেই সোশ্য়াল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। ইজরায়েল কি আদৌ ভারতের পাশে রয়েছে, প্রশ্ন তুলে তুমুল সমালোচনায় ক্ষোভে ফেটে পড়েন নেটাগরিকরা। বিতর্ক মাথাচাড়া দিতেই টনক নড়ে ইজরায়েল সরকারের।

reuven ajhar

এক্স হ্য়ান্ডেলে সর্বপ্রথম বিষয়টি সামনে আনেন এক নেটাগরিক। এরপরই তার পোস্টটিকে রিপোস্ট করে ভুল স্বীকার করে ইজরায়েল। ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার (Reuven Azar) জানান, গোটাটাই ওয়েবসাইট এডিটরের ভুল। তড়িঘড়ি ওয়েবসাইট থেকে সরানো হয় ভুল মানচিত্র।

ইজরায়েলে হামাসের (Hamas) হামলার পর নিন্দায় সরব হয়ে বিবৃতি প্রকাশ করেছিল নয়াদিল্লি (New Delhi)। বারবার যুদ্ধ থেকে সরে আসার বার্তা রেখেছে ভারত। লেবাননকে ঢাল করে ইরানের (Iran) মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল্লা চারিদিক থেকে হামলা চালাচ্ছে ইজরায়েলে। পাল্টা হিজবুল্লা প্রধান নাসরাল্লাহকে (Hassan Nasrallah) নিকেশ করেছে ইজরায়েল। এই আবহে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) ফোনও করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

নেতানিয়াহুর সঙ্গে কথার পর এক্স হ্যান্ডেলে পোস্টও করেন নরেন্দ্র মোদী। গোটা বিশ্বে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই বলেও সাফ জানিয়ে দেন মোদী। ভারত সবসময় যুদ্ধের বদলে শান্তির পক্ষে রয়েছে বলেও বার্তা দেন প্রধানমন্ত্রী। তবে শুধু এক তরফেই নয়, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বার্ষিক অধিবেশনে ভারতের প্রশংসা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রীও।

রাষ্ট্রপুঞ্জে দুই মানচিত্র হাতে নিয়ে ভারতের সঙ্গে অন্য়ান্য় দেশের তুলনা করেন নেতানিয়াহু। যেখানে ভারতকে 'আশীর্বাদ' হিসেবে চিহ্নিত করে ইরানসহ সিরিয়া, ইরাককে 'অভিশাপ' হিসেবে দেখান তিনি। মধ্য়প্রাচ্য়ে যুদ্ধের টালমাটাল পরিস্থিতিতে নেতানিয়াহুর এই তুলনা গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে ভারত।

তবে ইজরায়েলের ওয়েবসাইটে জম্মু-কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানোকে মোটেই ভালো চোখে দেখছে না ভারত। বরাবরই জম্মু কাশ্মীরকে অবিচ্ছেদ্য় অঙ্গ হিসেবেই স্বীকৃতি দিয়ে এসেছে ভারত। ইজরায়েলের এই কীর্তি নিছকই ওয়েবসাইটের ভুল কিনা তা নিয়েও সংশয় থাকছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+