Israel may strike Iran: ইরানে হামলার ঘুঁটি সাজাচ্ছে ইজরায়েল? টেলিগ্রামে বড়সড় তথ্যের পর্দাফাঁস

Israel may target Iran: এবার কি সরাসরি ইরানকেই হামলার টার্গেট করতে চলেছে ইজরায়েল? মার্কিন গুপ্তচর সংস্থার (US Intelligence) দুটি ডকুমেন্টে এমনই তথ্য ফাঁস হয়েছে বলে দাবি। ইরানের (Iran) বিরুদ্ধে রণসজ্জা তৈরি করছে ইজরায়েলি সেনা (Israeli Army)। ইরানের একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট মারফত এমনই গোপন খবর ফাঁস হয়েছে বলে দাবি।

ইজরায়েলের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ ইরানের বিরুদ্ধে। ইরানের মদতপুষ্ট হিজবুল্লা (Hezbollah) ও হামাস (Hamas) জঙ্গিরা লাগাতার হামলা চালাচ্ছে। হিজবুল্লা প্রধান নাসরাল্লাকে (Nasrallah) নিকেশের পর গাজায় হামাস প্রধানকেও মেরে ফেলা হয়েছে বলে দাবি ইজরায়েলি সেনার। এরপরই পাল্টা ইজরায়েলে মিসাইল হামলা চালিয়েছে জঙ্গিরা।

israel

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) বাড়িতে পর্যন্ত ড্রোন হামলা চালিয়েছে জঙ্গিরা। এমতাবস্থায় পাল্টা প্রতিশোধ নিতে ইরানের বিরুদ্ধে ইজরায়েল যুদ্ধের ঘুঁটি সাজাচ্ছে বলে দাবি মার্কিন গুপ্তচর সংস্থার। যদিও এনিয়ে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতর পেন্টাগন বা সে দেশের ন্যাশনাল ইনটেলিজেন্স বিভাগের ডিরেক্টর কোনও মন্তব্য করতে চাননি।

দ্য মিডল ইস্ট স্পেকটেটর নামক ওই টেলিগ্রাম চ্যানেল থেকে প্রায়শই ইরানের সমর্থনে তথ্য পাবলিশ করা হয় বলে জানা গিয়েছে। সেখানেই জানানো হয়েছে, আমেরিকার গুপ্তচর সংস্থার তরফে নাকি জানানো হয়েছে ইজরায়েলি সেনার প্রস্তুতির কথা। আরকেটি ডকুমেন্টে দাবি করা হয়েছে, ইজরায়েলের বায়ুসেনা ইতিমধ্যেই অস্ত্রশস্ত্র গোছাতে শুরু করেছে ইরানে হামলার জন্যে।

এদিকে তথ্য ফাঁসের পরই আমেরিকায় হইচই। মার্কিন ইনটেলিজেন্স বিভাগে তথ্যের গোপনীয়তা লঙ্ঘন নিয়ে উঠেছে প্রশ্ন। কীভাবে এত বড় তথ্য ফাঁস হল তা নিয়ে শোরগোল সেখানে। তবে তথ্য সামনে আসার পর এটা স্পষ্ট যে, ইজরায়েলি সেনার গতিবিধির উপর কড়া নজরদারি রাখছে আমেরিকা।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে হামলার ঘটনায় এবার পাল্টা অ্যাকশনে নামল ইজরায়েলি সেনা। প্রধানমন্ত্রীকে খুনের ছক করা হয়েছে বলে দাবি ইজরায়েলের। হিজবুল্লার উপর প্রতিশোধ নিতে বেইরুট ও গাজায় হামলা চালাল ইজরায়েল। দক্ষিণ বেইরুটে হামলায় হিজবুল্লার অস্ত্রভাণ্ডার গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি ইজরায়েলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+