Donald Trump: নেতানিয়াহু থেকে জেলেনস্কি, বিশ্বনেতাদের শুভেচ্ছায় ভাসলেন ট্রাম্প; চিন জানালেও বাদ গেল রাশিয়া!

World leaders congratulate Trump: আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হারতে চলেছেন কমলা হ্যারিস (Kamala Harris)। জয় কার্যত নিশ্চিত হতেই ভাবী প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাচ্ছেন একের পর এক রাষ্ট্রনেতা। মোদী থেকে শুরু করে নেতানিয়াহুর শুভেচ্ছা পেলেন ট্রাম্প।

ফ্লোরিডায় বক্তব্য রাখতে গিয়ে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দেন ট্রাম্প। ক্ষমতায় ফিরে মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ আটাকানোর কথা বলেন তিনি। তাঁর আমলে কোনওদিনও যুদ্ধের মতো পরিস্থিতি হয়নি বলে দাবি করেন ট্রাম্প। যুদ্ধে জড়িয়েছে ইজরায়েল (Israel)। কাকতালীয়ভাবে এদিন ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)।

trump wishes

নেতানিয়াহু বলেন, "ইতিহাসের সর্বকালীন সেরা প্রত্যাবর্তনের জন্য শুভেচ্ছা। হোয়াইট হাউসের মসনদে আপনার ফেরা আমেরিকার জন্য নতুন দিশা আনবে।" ইজরায়েল ও আমেরিকার মধ্যে শক্তিশালী বন্ধন গড়ে তোলার বার্তা দেন নেতানিয়াহু।

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ (Russia Ukraine War) নিয়ে ট্রাম্পের সঙ্গে তার আলোচনার মুহূর্তের কথা লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিও (Zelensky)। ভাবী প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে জেলেনস্কি বলেন, "সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে বৈঠকে শান্তির মাধ্যমে যুদ্ধে সমাধানের কথা বলেন তিনি। ইউক্রেনে শান্তি ফেরাতে আগামিদিনে আমেরিকার সঙ্গে যৌথভাবে কাজ করা হবে।"

যদিও রাশিয়ার তরফে কোনও শুভেচ্ছাবার্তা এসে পৌঁছয়নি ট্রাম্পের কাছে। ক্রেমলিনের মুখপাত্র জানান, এব্যাপারে পুতিনের (Putin) কোনও পরিকল্পনা রয়েছে বলে তিনি জানেন না। আমেরিকার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি।

সরাসরি শি জিনপিং (Xi Jinping) না জানালেও ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে চিনের বিদেশমন্ত্রক। ট্রাম্প ক্ষমতায় আসার পর শান্তিপূর্ণ সহাবস্থান ফিরবে বলে আশা ব্যক্ত করেছে বেজিং। যদিও ট্রাম্পের প্রত্যাবর্তনে পুনর্নির্বাচনের দাবি তোলা হবে কিনা তা নিয়ে আমেরিকার কোর্টেই বল ঠেলে চিন।

ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইতালিকে সিস্টার নেশনস বলে উল্লেখ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আমেরিকার ভাবী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ,জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ়। আমেরিকাকে ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে উল্লেখ করে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+