Israel-Palestine Conflict: গাজা সীমান্তে ইজরায়েলের নারী ব্রিগেড! যুদ্ধে ৩ ভারতীয় বংশোদ্ভূত মহিলার মৃত্যু

Israel-Palestine Conflict: ইজরায়েল ও হামাসের যুদ্ধে তিনজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা প্রাণ হারিয়েছেন। হামাসের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো ভারতীয় শহিদ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যে তিন মহিলার মৃত্যু হয়েছে, তাঁদের একজন ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অংশ। অন্যদিকে, একজন পুলিশ বাহিনীর সদস্য ছিলেন। হামাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়েই তাঁদের মৃত্যু হয়েছে।

গত সাত অক্টোবর শনিবার সকালে দক্ষিণ ইজরায়েলে হামলা চালায় হামাস। তারপরেই পাল্টা আক্রমণ শুরু করে ইজরায়েল। ইজরায়েলি সেনাবাহিনী ও পুলিশে কর্মরত ভারতীয় বংশোদ্ভূত মহিলারা হামাসের সঙ্গে লড়াই করতে গিয়ে শহিদ হয়েছেন।

ইজরায়েল

হামাসের বিরুদ্ধে যুদ্ধে শহিদ হওয়া ভারতীয় বংশোদ্ভূত মহিলারা ভারতীয় ইহুদি সম্প্রদায়ের। তাঁদের বাবা-মা মহারাষ্ট্র থেকে ইজরায়েলে গিয়ে বসতি স্থাপন করেন। আর যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের জন্ম ইজরায়েলেই।

ইজরায়েল গাজা সীমান্তে নারী বাহিনী মোতায়েন করেছে। সেই বাহিনীতে রয়েছেন বেশ কিছু ভারতীয় বংশোদ্ভূত মহিলাও। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাস ভেবেছিল ইজরায়েল আলাদা হয়ে যাবে। কিন্তু ইজরায়েলই হামাসকে আলাদা করবে।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রথমবারের মতো ইজরায়েলের সম্প্রসারিত জরুরি মন্ত্রিসভা আহ্বান করে বলেছেন, ইজরায়েল গাজায় হামাসকে ধ্বংস করতে তৈরি। তেল আবিবের সামরিক সদর দফতরে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রীরা ৭ অক্টোবরের হামাসের হামলায় প্রায় ১৩০০ ইজরায়েলির মৃত্যুর ঘটনায় নীরবতা পালন করেন।

এদিকে, ইরানের বিদেশমন্ত্রী হুসেন আমিরাবদুল্লাহিয়ান মধ্য প্রাচ্যে কার্যত যুদ্ধের হুঁশিয়ারি দিলেন। তিনি বলেছেন, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধে যদি কোনও সাফল্য না আসে, তাহলে ফ্রন্টে যুদ্ধের সম্প্রসারণকে উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে ইজরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তাদের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের সর্বত্র কাজ করার জন্য প্রস্তুত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+