Israel-Palestine Conflict: তেল আবিবে নেতানিয়াহুর সঙ্গে কথা বাইডেনের! হাসপাতালে হামলায় মানলেন ইজরায়েলের যুক্তি
Israel-Palestine Conflict: ইজরায়েলে গিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি গাজার আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে রকেট হামলা নিয়ে ইজরায়েলের যুক্তিও কার্যত মেনে নিয়েছেন। হামাস জঙ্গিদের কথা উল্লেখ করে তিনি বলেছেন, মনে হচ্ছে হাসপাতালে হামলা অন্য দল করেছে।
গাজার আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে রকেট হামলায় ৫০০ জন রোগী ও আশ্রয়কারীর মৃত্যুর ঘটনায় ইজরায়েলকেই দায়ী করছে আরব দেশগুলি। পাল্টা ইজরায়েলের দাবি, এর পিছনে রয়েছে হামাসই। এদিন হাসপাতালে হাসপাতালে হামলায় শত শত মানুষের মৃত্যুর ঘটনায় তিনি দুঃখিত ও ক্ষুব্ধ বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় জো বাইডেন বলেছেন, তিনি যা দেখেছেন এবং তার ওপরে ভিত্তি করে মনে হচ্ছে, এই বিস্ফোরণের পিছনে অন্য কেউ জড়িত রয়েছে। তিনি বলেছেন, বিস্ফোরণের কারণ সম্পর্কে অনেকেই নিশ্চিত নন।
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলকে আশ্বস্ত করে বলেছেন, তাদের আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন, তার সবই আমেরিকা দেবে। ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, হামাস ইসলামিক স্টেটের চেয়েও খারাপ।
জো বাইডেন আরও বলেছেন হামাসের হামলায় যে ১৪০০ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৩১ জন আমেরিকানও রয়েছেন। তিনি বলেছেন, সবাইকে মনে রাখতে হবে, হামাস সমস্ত ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না। তবে তাদের জন্য দুর্ভোগ নিয়ে এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ইজরায়েলের প্রধানমন্ত্রীকে নিরাপরাধ ফিলিস্তিনিদের সাহায্য করতে অনুরোধ করেছেন। পাশাপাশি তিনি এই মুহূর্তে ইজরায়েলের জনগণের সাহসীকতায় অত্যাশ্চর্য বলে জানিয়েছেন। ইজরায়েলের ঘটনায় আমেরিকানরা শোকাহত এবং চিন্তিত বলে জানিয়েছেন জো বাইডেন।
অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় যুদ্ধে দ্বর্থহীন সমর্থনের জন্য তাদের দেশ সফররত মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন।












Click it and Unblock the Notifications