Israel-Palestine Conflict: লেবানন থেকে ইজরায়েলি মিলিটারি পোস্টে রকেট হামলা, ৬০০-র বেশি মৃত্যু
প্যালেস্তাইনের রকেট হামলায় বিধ্বস্ত ইজরায়েল। ইতিমধ্যেই ৫০০ জনের বেশি মারা গিয়েছেন ইজরায়েলে। আহত ১০০০-রও বেশি। পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে সেখানে। গাজা থেকে ইজারায়েলিদের পালাকতে বললেন প্রেসিডেন্ট নেতানিয়াহু।
তিনি জানিয়েছেন পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে ইজরায়েলে। লেবাননের দিক থেকে ইজরায়েলি সেনা ছাউনিতে রকেট হামলা চালানো হচ্ছে। প্যালেস্তাইনের এই হামলার প্রতিবাদে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে একাধিক দেশ। আমেরিকা, ব্রিটেন, চিন, জাপান ইজরায়েলে হামলার তীব্র নিন্দা করেছেন।

ইজরােয়লের প্রধানমন্ত্রী নেতানিয়া হু গাজায় বসবাসকারী ইজরায়েলিদের অবিলম্বে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জািনয়েছেন। এদিকে প্যালেস্তানীয় সেনা দাবি করেছে তাদের হাতে জনা বারো ইজরায়েলি সেনা আটক হয়েছে। হামাস জঙ্গিরা ইজরায়ের বিভিন্ন বাড়িতে ঢুকে রীতিমতো হত্যালীলা চালাচ্ছে। লুট করা হচ্ছে ইজরায়েলী নাগরিকদের বাড়ি।
গাজা দখল করতে লাগাতার রকেট হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই এক জার্মান পর্যটককে হত্যা করে তার দেহ নগ্নকরে হামাসরা রাস্তায় মিছিল করছে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সর্বশক্তি দিয়ে হামাস বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা। ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস। তাদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে ইজরায়েলে। হামাস জঙ্গিরা নির্বাচারে ইজরায়েলী মহিলা, শিশু এবং প্রবীণদের হত্যা করে চলেছে বলে অভিযোগ করেছে। লেবানন থেকে রকেট হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ইজরায়েল। পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে সেখানে। একাধিক দেশ ইজরায়েল গামী বিমান বাতিল করেছে।












Click it and Unblock the Notifications