Israel-Palestine Conflict: ইজরায়েলে মৃতের সংখ্যা অন্তত ৫০০! পণবন্দিদের মুক্ত করতে সেনাবাহিনীর লড়াই
Israel-Palestine Conflict: ইজরায়েল রবিবার দাবি করেছে গাজায় তারা প্রতিশোধমূলক বিমান হামলা চালিয়েছে। এই হামলায় তারা ফিলিস্তিনি গ্রুপ হামাসের ৪০০ জনের বেশি জঙ্গিকে হত্যা করেছে। একদিকে যখন দক্ষিণ ইজরায়েলে হামাসের সঙ্গে যুদ্ধ হচ্ছে, ঠিক তখন উত্তর ইজরায়েলে লেবাননের হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও তাদের সংঘর্ষ হয়েছে।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পাশাপাশি সেনা রিজার্ভে ব্যাপক সংহতির আহ্বান জানিয়েছেন। এই হামলা কার্যত ৫০ বছর আগেকার ১৯৭৩ সালের যুদ্ধের স্মৃতিকে পুনরুজ্জীবিত করেছে। ইতিমধ্যে মতপার্থক্য সরিয়ে রেখে ইজরায়েলের শীর্ষ নেতারা হামাস জঙ্গিদের হামলার মোকাবিলায় জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

ইজরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার সময়ে এই হামলার ঘটনা ঘটেছে। যে শান্তি প্রক্রিয়া একটা সময় শুরু করা হয়েছিল, তা গত কয়েক বছর ধরে কার্যকরী নেই। গত এক বছরে ইজরায়েলের অতি ডানপন্থী সরকার অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণের কাজকে ত্বরাম্বিত করেছে। ইজরায়েল সেখানে শত শত ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে।
এদিকে ইজরায়েলে হামাসের হামলায় অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। রবিবারেও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বন্দুকধারীদের সঙ্গে ইজরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে। পাল্টা ইজরায়েলের তরফে অন্তত ৪০০ জঙ্গিকে হত্যার দাবি করা হয়েছে।
ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তরফে জানানো হয়েছে, গাজা উপত্যকার কঠোরভাবে আক্রমণ করা হবে। সরকার লক্ষ্যবস্তুকে নির্ধারণ করার পরেই এই হামলা চালানো হবে। এদিকে গাজায় বহু মানুষকে পণবন্দি করা হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলে।
পোপ ফ্রান্সিস রবিবার ইজরায়েলে হামলা ও হিংসা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন সন্ত্রাসবাদ ও যুদ্ধ কোনও সমস্যার সমাধান করবে না। বরং নিরাপরাধ মানুষের জন্য আরও দুর্ভোগ ও মৃত্যু বয়ে আনবে। তিনি বলেছেন আসুন ইজরায়েল ও ফিলিস্তিনে শান্তির জন্য প্রার্থনা করি।
ইজরায়েলি সামরিক বাহিনী বলেছে, সেনা দক্ষিণ ইজরায়েলে ২২ টি স্থান সুরক্ষিত করেছে। তবে জঙ্গিদের দখলে আরও আটটি স্থান রয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশবাসীকে বলেছেন দীর্ঘ ও কঠিন যুদ্ধে যাচ্ছে দেশ। তিনি হামাসকে সতর্ক করে বলেছেন, তাদের আস্তানাগুলিকে ধ্বংসস্তুপে পরিণত করা হবে।












Click it and Unblock the Notifications